Real-time News Network

হকার পুনর্বাসনে হাইকোর্টের রুল

Thu 21 Jun 2012 9:08 PM BdST

rtnnঢাকা, ২১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ঢাকার প্রায় চার হাজার হকারকে ওসমাসী উদ্যান ও মুক্তাঙ্গন বা বিকল্প কোন স্থান পুনর্বাসনের নির্দেশ কেনো দেয়া হবে না। তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

বৃহস্পতিবার এক রিট দায়েরের প্রেক্ষিতে এর উপ প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার বিচারপতি ফরিদ আহমদেরে সমন্বয় গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ ওই রুল জারি করে।

আগামী তিন সপ্তাহের মধ্যে পরিকল্পনা, ভূমি, গণপূর্ত, যোগাযোগ, স্বরাষ্ট্র ও এলজিআরডি সচিব, প্রাধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্টেট অফিসার, অঞ্চল-৫ এর নির্বাহী প্রকৌশলীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট দায়ের করেন বাংলাদেশ হকার্স ফেডারেশনের সভাপতি এম এ কাশেম ও সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ ও শেখ আতিয়ার রহমান।

মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, ঢাকার রাস্তায় হকাররা অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিলো। এজন্য বিভিন্ন সময়ে সরকার তাদের উচ্ছেদ করে। ১৯৯৭-৯৮ সালে হকারদের পুনর্বাসনে সরকার একটি মাস্টারপ্ল্যান করলেও সেটা এখনো বাস্তবায়ন হয়নি। এ জন্য হকাররা আদালতের শরণাপন্ন হন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_ ১৪৪৬ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ