Real-time News Network

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যুবরাজ আহমেদের দায়িত্ব গ্রহণ

Thu 21 Jun 2012 5:15 PM BdST

rtnnরিয়াদ, ২১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- যুবরাজ নায়েফ বিন আব্দুল আজিজ মারা যাওয়ার পর যুবরাজ আহমেদ বিন আব্দুল আজিজ সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব নিয়েছেন।

তিনি সৌদি আরবের ১০ম স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আহমেদ তার প্রতিক্রিয়ায় জানান, সৌদি নাগরিকদের নিরাপত্তা বিধানে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

এরআগে সৌদি বাদশা আব্দুল্লাহ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে যুবরাজ আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেন।

যুবরাজ আহমেদ বিন আব্দুল আজিজ ১৯৪১ সালে রিয়াদে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত সৌদি বাদশা আব্দুল আজিজের ৩১তম সন্তান, তার মা হাছা আল সুদাইরি।

যুবরাজ আহমেদ প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন রিয়াদে। ১৯৬২ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ১৯৬৮ সালে ব্যবস্থাপনা বিষয়ে গ্রাজুয়েশন করেন।

এরপর সৌদি আরবের প্রয়াত বাদশা ফয়সাল ১৯৭১ সালে যুবরাজ আহমেদকে মক্কার ডেপুটি গভর্নর নিয়োগ দেন। চার বছর এই দায়িত্ব পালনের পর ১৯৭৫ সাল থেকে আহমেদ সৌদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

যুবরাজ আহমেদ বিন আব্দুল আজিজের সাত ছেলে ও পাঁচ মেয়ে সন্তান রয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/সংবাদদাতা/এমআই_ ১১১৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (মধ্যপ্রাচ্য)

বান কি মুনের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

রাফসানজানির পুত্র কন্যা গ্রেপ্তার

ইসরাইলের সাথে টানাপড়েনে পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্য কূটনীতি

‘ইসরাইল ধ্বংসের সুযোগ খুঁজছে ইরান’

বাহরাইনে ২৯ বিক্ষোভকারী গ্রেপ্তার

আরব বসন্ত বিশৃঙ্খলা ছাড়া কিছুই দেয়নি: আসাদ

সিরিয়ায় বিমান হামলায় হত ৩০

রাসায়নিক অস্ত্র ব্যবহার করবে সিরিয়া

গোলান মালভূমিতে ইসরাইলের সামরিক মহড়া

উত্তরাধিকার সংকটে সৌদি বাদশাহী

সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই

সিরিয়ার নাগরিকরা হজ করতে পারবেন না

‘সিংহের লেজ নিয়ে খেলতে নেই’

সাবমেরিন ও ডেস্ট্রয়ার চালু করল ইরান

ইয়েমেনে ৫০ মার্কিন সেনা মোতায়েন

সিরিয়ায় বাইরের শক্তি ঢুকে পড়ছে: জাতিসংঘ

তুরস্কের সাথে সম্পর্ক ফিরে পেতে চায় ইসরাইল

ইয়েমেনের মন্ত্রী ও প্রশাসনে রদবদল

ইরানে হামলা করবেনই নেতানিয়াহু

‘নির্মম’ এ হামলা অগ্রহণযোগ্য: নিন্দা ওবামার