Real-time News Network

যুক্তরাজ্যে হাইকমিশনার হচ্ছেন মিজারুল

Thu 21 Jun 2012 3:52 AM BdST

rtnnঢাকা, ২০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস। সরকারি নীতিনির্ধারক পর্যায়ে ইতিবাচক সিদ্ধান্তের পর এখন আনুষ্ঠানিক প্রস্তাব যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরে বলে আভাস পাওয়া গেছে।

আগামী ৭ই জুলাই পররাষ্ট্র সচিব হিসেবে তিন বছর মেয়াদ পূর্ণ হচ্ছে মিজারুল কায়েসের। ২০০৯ সালের ৮ই জুলাই ওই পদে নিয়োগ পেয়েছিলেন পেশাদার এ কূটনীতিক।

পররাষ্ট্র সচিবের পদে নিয়োগের আগে মিজারুল মালদ্বীপের হাইকমিশনার ছিলেন। পেশাগত জীবনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন রাশিয়ান ফেডারেশনে। একই সময়ে তিনি বেলারুশ, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও ইউক্রেনের দায়িত্বেও ছিলেন।

এদিকে, নতুন পররাষ্ট্র সচিব হিসেবে তার বদলে দুজন কূটনীতিকের নাম জোর আলোচনায় রয়েছে। জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবদুল হান্নান এবং লিয়েনে থাকা (আইওএম-এ কর্মরত) শহিদুল হক।

এর বাইরে কিশোরগঞ্জের সরকারদলীয় সংসদ সদস্য ডা. এম এ মান্নানের ছেলে কূটনীতিক মাসুদ-এ-মান্নানের নাম রয়েছে আলোচনায়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/কূটনৈতিক প্রতিবেদক/এমএম/আরআই_ ২১৪৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ