Real-time News Network

৯০ হাজার রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়েছে: জাতিসংঘ

Wed 20 Jun 2012 10:14 PM BdST

rtnn বিশ্ব ডেস্ক, ২০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর বৌদ্ধ সম্প্রদায়ের হামলায় কমপক্ষে ৯০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়েছে।

জাতিসংঘ বলছে, রাখাইন প্রদেশে (আরাকান) এক বৌদ্ধ মহিলাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ওই জাতিগত দাঙ্গা শুরু হয়।

এ পর্যন্ত ওই দাঙ্গায় কমপক্ষে অর্ধশত মানুষ প্রাণ হারিয়েছে বলে জাতিসংঘ দাবি করেছে।

এদিকে শরণার্থীরা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্যে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করে জাতিসংঘ বলছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এর নিন্দা করছে এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।

তবে বাংলাদেশ সরকারের তরফ থেকে বলা হচ্ছে, রোহিঙ্গা শরণার্থীরা আসলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও খাবার দিয়ে পুনরায় পুশব্যাক করা হচ্ছে।

কক্সবাজারে সরকারি হিসেবে ২৮ হাজার রোহিঙ্গা মুসলমান থাকলেও বেসরকারি হিসেবে এ সংখ্যা কয়েক লাখ। আর এদের ১০ ভাগও জাতিসংঘের ত্রাণ পায় না।

তবে জাতিসংঘ বলছে, গত সপ্তাহে বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় ৬৬ হাজার শরণার্থীর জন্যে জরুরি খাদ্য সরবরাহ পাঠানো হয়েছে।

তবে রাস্তাঘাট ও সেতু দুর্বল থাকায় এ ত্রাণ যথাসময়ে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জাতিসংঘের তরফ থেকে বলা হচ্ছে।

এদিকে যে বৌদ্ধ মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে সোমবার মৃত্যুদণ্ড দেয়া হয়। তারা মুসলমান। এ্যামেনেষ্টি এ মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে।

ওই ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ধৃত আরেক ব্যক্তি পুলিশের হেফাজতে মারা যায়। ধারণা করা হচ্ছে নির্যাতনের কারণে তার মৃত্যু ঘটেছে।

এক বৌদ্ধ মহিলাকে ধর্ষণ করে হত্যার অভিযোগে রাখাইনরা একটি বাস থেকে ১০ জন মুসলমানকে পিটিয়ে হত্যা করে।

এ ঘটনার পর রাখাইন প্রদেশে মুসলমানদের বাড়ি ঘরে আগুন দেয়া হলে প্রাণভয়ে তারা নিরাপদ আশ্রয়ে পালিয়ে যায়।

আরাকান প্রদেশের নতুন নামকরণ হয়েছে রাখাইন। মিয়ানমার সরকার মনে করে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে থেকে ওই দেশটিতে গিয়ে বসতি গড়েছে এবং তারা রাষ্ট্রহীন একটি জাতি।

থাইল্যান্ডে বিবিসির সাংবাদিক জোনাহ ফিশার জানিয়েছে, রাখাইন প্রদেশে এখনো মুসলমানদের ওপর হামলার ঘটনা ঘটছে। এর ফলে মুসলমানরা পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়ার চেষ্টা করছে।

তবে এদের অধিকাংশকেই বিজিবি ফের মিয়ানমারে পুশব্যাক করছে। বাংলাদেশ সরকার ইতোমধ্যে  হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ার পর ঘনবসতির একটি দেশ হিসেবে আরো শরণার্থী নিতে চাচ্ছে না।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৬০২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (এশিয়া)

প্রেসিডেন্ট পুত্রের প্রেমে হাবুডুব ২ সন্তানের জননী

অ্যাসোসিও’র পরবর্তী চেয়ারম্যান আব্দুল্লাহ কাফি

আফগানিস্তানে অভিযান ৩৯ জঙ্গী নিহত

বাবার জন্যে মেয়ের ক্ষমা প্রার্থনা

পাকিস্তানে জারদারির মামলা

মিয়ানমারে রাখাইনদের অস্ত্র দিচ্ছে নাসাকা

বৃহস্পতিবার বিএসএফ-বিজিবি বৈঠক

বিনিয়োগ নিয়ে সমস্যায় ভারত

ভারতের ঝাড়খণ্ডে ভিড়ের চাপে হত ৯

বন্ধুত্বের ভারতীয় নিদর্শন!

শীঘ্রই স্থলসীমা ও তিস্তা-চুক্তি 

চীনের পুলিশ প্রধানের ১৫ বছরের জেল

সবকিছুই শুরু হবে নতুনভাবে পদ্মা সেতুর তদন্ত কাজে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল আসছে

হিমালয়ে হিমবাহের কবলে ৯ পর্বতারোহী

আগরতলা-ঢাকা বাস সার্ভিস বন্ধ

সিমেন্সের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ইরানের

অবমাননাকর চলচ্চিত্র নির্মাণকারীকে হত্যায় এক লাখ ডলার!

টোকিওতে চীনের বিরুদ্ধে বিক্ষোভ

মা, মাটি আর মানুষই গণতন্ত্রের মূল: মমতা

পাকিস্তানের পত্রপত্রিকা আফগানিস্তানে অচল