বিদ্যুতের দাম বাড়াতে ফের বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন
|
 |
 |
 |
|
Wed 20 Jun 2012 9:26 PM BdST
|
ঢাকা, ২০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- অর্থনেতিক স্থিতিশীলতা টিকিয়ে রাখতে আবারো জ্বালানী তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রেসক্রিপশন দিয়েছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক এ আর্থিক প্রতিষ্ঠানটি মনে করছে বাংলাদেশের অর্থনীতিতে এর কোন বিকল্প নেই।
বিশ্বব্যাংক মনে করছে, সরকার ব্যাপক হারে ভর্তুকি দিতে গিয়ে বেসরকারী খাত থেকে ঋণ নিচ্ছে এবং এর ফলে বেসরকারী খাতে ঋণ প্রবাহ কমে যাচ্ছে। বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বুধবার সকালে রাজধানীর আগারগাওয়ে বিশ্বব্যাংক কার্যালয়ে বাজেট নিয়ে আয়োজিত এক বাদ সাংবাদিক সম্মেলনে বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ জাহিদ হাসান এ পরামর্শ দেন।
জাহিদ বলেন, জ্বালানী ও বিদ্যুৎ খাতে সরকারের দেওয়া ভর্তুকি নিম্নবিত্তদের কাছে না গিয়ে তা চলে যাচ্ছে উচ্চ ও উচ্চ মধ্যবিত্তদের কাছে। এতে সমাজে বৈষম্য আরো বাড়ছে।
তিনি বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলেও তা বিনিয়োগ বাড়াতে কোন সহায়তা করবে না। এবারের বাজেটে বিদেশি সাহায্যের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা সময় মতো নাও আসতে পারে।
এ সময় পদ্মাসেতু নিয়ে জটিলতা কাটাতে সরকারের সাথে আলোচনা চলছে বলেও জানান এই অর্থনীতিবিদ।
বিশ্ব ব্যাংকের এই অর্থনীতিবিদ বলেন, জ্বালানি সঙ্কট কাটিয়ে অবকাঠামো উন্নয়ন করতে পারলে নতুন অর্থবছরে সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব। আর এজন্য দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একটি হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট নিরসন। অপরটি হচ্ছে অবকাঠামোর উন্নয়ন।
তিনি আরো বলেন, দক্ষিণ এশিয়ায় এ বছর যে প্রবৃদ্ধি হয়েছে আগামী বছর তার উন্নতি হবে। বিশ্ব অর্থনীতিতে মন্দার যে রেশ ছিল সেটিও আগামী বছর কেটে যাবে। এই প্রেক্ষাপটে আগামী অর্থ বছরে বাংলাদেশেও প্রবৃদ্ধি বাড়তে পারে।
সাংবাদিক সম্মেলনে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সঞ্জয় কাঠুরিয়া উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৭ জুন জাতীয় সংসদে সাত দশমিক দুই শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএ/আরআই_ ১৫১৯ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|