Real-time News Network

কুকের শতকে ইংলিশদের সিরিজ নিশ্চিত

Wed 20 Jun 2012 5:36 AM BdST

rtnnক্রীড়া ডেস্ক, ১৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- অ্যালিস্টার কুকের অধিনায়কোচিত শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে ওভালে মঙ্গলবার টস হেরে ব্যাট পাওয়া সফরকারীরা করে ৯ উইকেটে ২৩৮ রান।

জবাবে মাত্র দুটি উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৩৯ রান করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে। ইংল্যান্ডের এই জয়ে মূল ভূমিকা রাখেন দলনেতা অ্যালিস্টার কুকের ১১২ রান। এই রান সংগ্রহে তিনি ১২০ বল খরচায় ১৩টি চার ও একটি ছক্কা হাকান।

উদ্বোধনী জুটিতে জয়ের ভিত কুক ইয়ান বেলকে (৫৩) নিয়ে গড়ে তোলেন, ১২২ রানের জুটি। এরপর দলীয় ২০৩ রানে ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামির শিকারে সাজঘরে ফেরেন কুক।

তবে বাকি কাজ সারেন দুই অপরাজিত ব্যাটসম্যান জনাথন ট্রট এবং রবি বোপারা। ট্রট ৪৩ এবং বোপারা ১৯ রানে দলের জয় নিয়ে মাঠ ছড়েন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি উইকেটই পান স্যামি। বাস্তবিক অর্থে আর কোনো ক্যারিবীয় বোলার ইংলিশদের সমীহ আদায় করে নিতে পারেননি।

এরআগে ক্যারিবীয়রা ইংলিশদের সামনে ২৩৮ রানের লক্ষ্য দিতে পারে মূলত গেইলের ঝড়ো ইনিংস আর ব্রাভোর প্রত্যয়ী অর্ধশতকে। দীর্ঘদিন পর দলে ফিরে গেইল ৫১ বলে ৫৩ রান করেন ৩ চার, ৫ ছক্কায়। এরপর যথারীতি চলে উইকেটে যাওয়া-আসা। তবে মিডল অর্ডারে ড্যারেন ব্রাভোর দৃঢ় চেতা ৭৭, পোলার্ড ৪১ এবং স্যামি ২১ রান করলে সফরকারীদের রান দাঁড়ায় ৯ উইকেটে ২৩৮।

ব্রাভো ৭৭ রানের ইনিংসে বল খেলেন ৮২টি, ৮ চার ও ২টি ছক্কা মারেন। আর পোলার্ড হাকান ৩টি চার ও একটি ছয়। স্যামির ২০ বলের ক্যামিও ইনিংসে আসে সমান একটি করে চার-ছয়। ইংল্যান্ডের পক্ষে অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড দুটি করে এবং স্টিফেন ফিন, টিম ব্রেসনান এবং গ্রায়েম সোয়ান একটি করে উইকেটতুলে  নেন। শতকের সুবাদে ম্যাচসেরা হন ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুক।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ২৩৩১ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়