Real-time News Network

ভারতীয় অ্যাথলেট পিংকি ‘পুরুষ’

Wed 20 Jun 2012 5:11 AM BdST

rtnn ক্রীড়া ডেস্ক, ১৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- লিঙ্গনির্ধারণে স্বর্ণ বিজয়ী অবসরপ্রাপ্ত ভারতীয় অ্যাথলেট পিংকি প্রামানিকের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বারাসাত সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

লিঙ্গনির্ধারণে ফলাফল প্রদানের বিষয়টি অমীমাংসিত থেকে গেলেও হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, পরীক্ষায় পিংকি পুরুষ বলেই প্রতীয়মান হয়েছে।

পিংকির এক সহকর্মী তার বিরুদ্ধে থানায় প্রতারণা ও যৌন নির্যাতনের অভিযোগ আনার পর গত সপ্তাহে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অনামিকা আচার্য নামের ওই অ্যাথলেট সহকর্মী জানান, পিংকি নারী নন, পুরুষ। তারা দীর্ঘদিন চুক্তিভিত্তিক দাম্পত্য জীবন উপভোগ করেছেন, পরে বিয়ে করার শর্তে।

তবে শেষ দিকে এসে পিংকি তা করতে অস্বীকার করলে অনামিকা আইনের দারস্থ হন এবং তাকে ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ আনেন।

এরপরই পিংকি প্রামানিকে লিঙ্গ পরিচয় নিয়ে ভারতজুড়ে বিতর্ক শুরু হয়। ধর্ষণের অভিযোগে আদালতে পিংকিকে হাজির করা হলে ডাক্তারি পরীক্ষা করাতে অসম্মতি জানান তিনি। পরে আদালত বিশেষজ্ঞ দল গঠন করে তার ডাক্তারি পরীক্ষার আদেশ দেয়।

আদালতের আদেশে মঙ্গলবার তার ডাক্তারি পরীক্ষা করা হয়। বারাসাত হাসপাতালে ৭ জনের বিশেষজ্ঞ ডাক্তার তার পরীক্ষা সম্পন্ন করেন বলে গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সুকান্ত সেন সাংবাদিকদের জানান। তবে তিনি পরীক্ষার ফলাফল জানাতে অস্বীকৃতি জানান।



পিংকি প্রামানিক ২০০৬ সালে এশিয়ান গেমসে স্বর্ণ পদক জয় করেন। এছাড়া একই বছর তিনি কমনওয়েলথ গেমসে রৌপ্য পদক পান।


প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতে সর্বোচ্চ সাজা তিন বছরের জেল। তবে ধর্ষণ কেস হলে তা সাত বছর, যা অভিযোগ প্রমাণিত হলে ভোগ করতে হতে পারে পিংকি প্রামানিককে।

পিংকির এই ঘটনা স্মরণ করে দেয়, ২০০৬ সালে এশিয়ান গেমসে রৌপ্য বিজয়ী সাথী সান্দারাজন একই ধরনের লিঙ্গ পরিচয়ে ডাক্তারি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এরপর ২০০৭ সালে আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাওয়া সাথী বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়া ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকান অ্যাথলেট কাস্টার সেমেনাকে নিয়ে এ ধরনের এক বিতর্ক উঠে। তারপর ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ২০১০ সালে প্রমাণিত হয় তিনি সম্পূর্ণরূপে নারী।

নারীত্ব প্রমাণে চাপে ভারতীয় অ্যাথলেট পিংকি

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ২৩০৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়