Real-time News Network

ত্রিদেশীয় সিরিজে আজ দ. আফ্রিকার মুখোমুখি বাংলাদেশ

Tue 19 Jun 2012 5:40 PM BdST

rtnn ক্রীড়া ডেস্ক, ১৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার শক্তিশালী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। চ্যানেল নাইন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

গত রোববার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে হারের পর আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই মুশফিক বাহিনীর। প্রতিপক্ষ কঠিন হলেও লড়তে হবে বাংলাদেশকে।

যদিও জিম্বাবুয়ে সফরে দুটি প্রস্তুতি ম্যাচসহ তিন ম্যাচেই জেতার মতো জায়গায় থেকেই হেরেছে বাংলাদেশ। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত ওই ম্যাচে জিম্বাবুয়ের কাছে মাত্র ১১ রানে হেরেছে টাইগাররা।

ধারাবাহিক পরাজয়ের বৃত্ত ভেঙ্গে ঘুরে দাঁড়াতে হলে আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের কোন বিকল্প নেই মুশফিকদের। তবে ক্রিকেটের সব ফর্মেটেই প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ড তেমন ভালো নয়। দুটি টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছে দুটিতেই টাইগারদের যথারীতি পরাজয়।

প্রথম ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তামিম ইকবাল ও আশরাফুলের ওপেনিং জুটি বাংলাদেশকে ভালো একটি সূচনা এনে দিলেও তাদের রানের গতি ছিল অনেক শ্লথ। এদিকে, ইনজুরির কারণে আজ মাঠে নামছেন না তামিম। তামিমের অনুপস্থিতিও ভোগাবে টাইগারদের।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ক্রীড়া প্রতিবেদক/একেএ/এসআই_ ১১৩৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়