গ্রিসে নিউ ডেমোক্রেসি পার্টির জয়
|
 |
 |
 |
|
Mon 18 Jun 2012 7:39 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ১৮ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ইউরোপিয় দেশ গ্রিসে ছয় সপ্তাহের ব্যবধানে পার্লামেন্ট নির্বাচনে নিউ ডেমোক্রেসি পার্টি জয়লাভ করছে।
ভোটকেন্দ্রগুলোতে যেমন উপচে পড়া ভোটার ছিল তেমনি নির্বাচনে ভোট পড়েছে ৯৯ ভাগ।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, নিউ ডমোক্রেসি পার্টি ২৯.৭ ভাগ ভোট পেয়ে আসন পেয়েছে ১২৯টি।
এছাড়া সিরিজা পার্টি ২৬.৯ ভাগ ভোট পেয়ে আসন পায় ৭১টি। এবং সমাজবাদী দল, পাসক পার্টি ১২.৩ ভাগ ভোট পেয়ে আসন পায় ৩৩টি।
এর আগে গত ৬ মে গ্রিসে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
তবে প্রচণ্ড মন্দার মুখে পড়ে যাওয়ার পর গ্রিস ইউরোজোনে থাকবে কিনা তা নিয়েই এ নির্বাচন অনুষ্ঠিত হল।
এখন মন্দা কাটিয়ে উঠতে আর্ন্তজাতিক আর্থিক সংস্থা, আই এম এফ ও ইইউ এর কাছ থেকে কঠিন শর্তে ঋণ সহায়তা প্যাকেজ নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে মতবিরোধ কাটিয়ে উঠতে পারবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
আর তা সম্ভব হলে দ্বিতীয় দফা নির্বাচনের পর গ্রিসে সরকার গঠন করা সম্ভব হবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআর/আরআই_ ১৩৩৩ ঘ.
|
|
|
|