Real-time News Network

সাঈদীর মামলা ২০ জুন পর্যন্ত মুলতবি

Sun 17 Jun 2012 8:02 PM BdST

rtnn ঢাকা, ১৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার কার্যক্রম আগামী ২০ জুন বুধবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল।

রোববার ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল মুলতবির এ আদেশ দেয়।

সকালে ট্রাইব্যুনালে আসামীপক্ষের আইনজীবী সাঈদী অসুস্থ থাকায় তার মামলার কার্যক্রম দুই সপ্তাহের মুলতবির আবেদন করেন।

পরে আসামীপক্ষের এ আবেদনের উপর উভয়পক্ষের আইনজীবীরা শুনানি করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল তিন দিনের জন্য মুলতবির আদেশ দেন।

গত ১৩ জুন দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে রাফীক বিন সাঈদী বারডেম হাসপাতালে স্ট্রোক করে ইন্তেকাল করেন। এরপর ১৪ জুন ছেলের জানাযায় অংশ নিতে সাঈদীকে প্যারোলে মুক্তি দেয়া হয়।

ছেলের জানাযা শেষে সাঈদী নিজেও অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। এবং সেখানে তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

সোমবার সাঈদীর এনজিওগ্রাম করা হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_ ১৩৫৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’