Real-time News Network

মিশরে প্রসিডেন্ট নির্বাচন চলছে

Sun 17 Jun 2012 3:14 AM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ১৬ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

মিশরের সময় সকাল আটটায় এ ভোট গ্রহণ শুরু হলেও আগেভাগে ভোট কেন্দ্রগুলোতে  ভোটাররা হাজির হন।

ইখওয়ানুল মুসলিমের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির প্রার্থী মোহাম্মাদ মুরসি এবং হোসনি মোবারক শাসনামলের সর্বশেষ প্রধানমন্ত্রী আহমাদ শফিক এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রথম দফা নির্বাচনে কোনো প্রার্থী শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

রোববারও ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে পাঁচ কোটি ভোটার ভোট দিচ্ছেন।

এর আগে প্রথম দফা নির্বাচনে মোহাম্মাদ মুরসি সর্বোচ্চ সংখ্যক ভোট পেলেও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তা যথেষ্ট ছিল না।

আর তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আহমাদ শফিক।

নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগ মুহূর্তে ক্ষমতাচ্যুত হোসনি মোবারক সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পক ছিল এমন কাউকে ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে ইখওয়ানুল মুসলিমিন বলেছে, তাহলে মিশরের পরিস্থিতি হোসনি মোবারকের শাসনামলের চেয়েও খারাপ হবে।

এদিকে মিশরের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার এক রায়ে দেশটির সংসদ বিলুপ্ত এবং আহমাদ শফিকের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেয়ার পর রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়।

আদালতের ওই রায়ের পর মোহাম্মাদ মুরসি মিশরে বিপ্লব অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। তিনি নির্বাচনে ভোট দিয়ে বিপ্লব রক্ষা করতে মিশরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

আর নির্বাচনে যে কোনো ধরনের কারচুপির পরিণতি সম্পর্কে  হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মোহাম্মাদ মুরসি।

মিশরের ইসলামপন্থী ও অন্যান্য রাজনৈতিক দল বলছে, দেশকে মোবারক শাসনামলে ফিরিয়ে নেয়ার কোনো সুযোগই তারা দেবে না।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২১০৮ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আফ্রিকা)

মিশরের প্রধান মুফতি অবমাননাকর চলচ্চিত্র মানবতার বিরুদ্ধে আঘাত

হোসনে মোবারক কখনই হৃদরোগে আক্রান্ত হননি

লিবিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ অভিযানে হত ৪

‘ক্ষুধার্ত তাই কাজে যোগ দিয়েছি’

ক্লোজারের মত শার্লির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

লিবিয়ায় মন্ত্রী, নিরাপত্তা প্রধান বরখাস্ত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকরা কাজে ফিরছে না

অর্থনৈতিক যুদ্ধে মিশর

মিশরে কপ্টিক-মুসলিম সংঘাত, উত্তেজনা

মুস্তাফা আবু শাকুর লিবিয়ার নতুন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের প্রধানমন্ত্রীর বিয়ে থামিয়ে দিল আদালত

ইনোসেন্স অব মুসলিমে ইসলামকে ক্যান্সারের সাথে তুলনা

সোমালি প্রেসিডেন্টের উপর বোমা হামলা

সোমালিয়ায় নতুন প্রেসিডেন্ট

গাদ্দাফি বিরোধীদের নির্যাতন করেছিল যুক্তরাষ্ট্র

গাদ্দাফির গোয়েন্দা প্রধান সেনুসিকে লিবিয়ার কাছে ফেরত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের একাংশ মুক্ত

দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের অব্যাহতি

মিশরের ৭০ আর্মি জেনারেলকে বাধ্যতামূলক অবসর

৪২ বছর পর মিশরে হিজাব পরে ক্যামেরার সামনে নারী