Real-time News Network

পাচার করা টাকা ফিরিয়ে আনার কথা বললেন অর্থমন্ত্রী

Fri 15 Jun 2012 3:29 AM BdST

rtnn ঢাকা, ১৪ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান কোকো ও গিয়াসউদ্দিন আল মামুনের বিদেশে পাচার করা সাড়ে ৭ কোটি মার্কিন ডলার দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সে জন্য রাজস্ব বোর্ড ও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগকে ক্ষমতা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে মুদ্রা পাচার বিরোধী জাতীয় টাস্ক ফোর্সের একটি বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। এই টাস্ক ফোর্স বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং আইন, পররাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত।

অর্থমন্ত্রী বলেন, পাচার করা টাকা ফিরিয়ে আনার প্রক্রিয়া অনেক এগিয়েছে। খুব শিগগিরই পাচার করা এসব টাকা ফিরিয়ে আনা হবে।

মুদ্রা পাচার ঠেকাতে এবং এ বিষয়ে দেশের দুর্নাম ঘোচাতে এরই মধ্যে সংশ্লিষ্ট আইনগুলো সংশোধন করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আন্তজার্তিক মুদ্রা পাচার বিরোধী সংস্থা ইকমান গ্রুপের সদস্য পদের জন্য সব প্রস্তুতি প্রায় শেষ। আগামী মাসে রাশিয়ায় অনুষ্ঠিতব্য সংস্থাটির বৈঠকে এর সদস্যপদ পাওয়া যেতে পারে।

মুদ্রা পাচার বিরোধী অবস্থান এবং বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার ব্যাপারে সরকারের পরস্পর বিরোধী কর্মকাণ্ডের পরও ইকমান গ্রুপের সদস্যপদ পেতে কোনো সমস্যা হবে না বলে তিনি দাবি করেন।

প্রসঙ্গত, সরকারি তথ্য অনুযায়ী তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের পাচার করা প্রায় ৬ কোটি মার্কিন ডলার এখন সিঙ্গাপুর ও যুক্তরাজ্যের সিটি ব্যাংকে জব্দ রয়েছে। আর আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরের ব্যাংক একাউন্টে জব্দ রয়েছে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলার।

টাকা পাচারের এই মামলা নিম্ন আদালতে বিচারাধীন। মুদ্রা পাচারের অভিযোগে সিঙ্গাপুরের নিম্ন আদালতে অভিযুক্ত হওয়ার পর আরাফাত রহমান কোকোর একটি মামলা সে দেশের সুপ্রিম কোর্টে বিচারাধীন, যার শুনানি এখন শেষের পথে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই_ ২১২৬ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ