মিয়ামারের সাথে আলোচনার তাগিদ দিলেন মওদুদ
|
 |
 |
 |
|
Fri 15 Jun 2012 2:54 AM BdST
|
ঢাকা, ১৪ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সীমান্ত পরিস্থিতি অবনতি হওয়ার আগেই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সরকারকে মিয়ানমারের সাথে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে মুক্তচিন্তা ফোরাম আয়োজিত ‘মিট দ্য প্রেস উইথ ব্যারিস্টার মওদুদ আহমদ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, সরকারের উচিত ছিল অনুপ্রবেশের প্রথম দিন মিয়ানমারে গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা। সেখানে সরকার অবহেলার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, হাজার হাজার মানুষ প্রবেশ করা শুরু করলে, তখন সরকার সীমান্ত বন্ধ করতে বাধ্য হবে। তখন সেখানে একটি বিরোধপূর্ণ পরিবেশের সৃষ্টি হলে বিজিবিকে শক্তি প্রয়োগ করতে হবে।
তাই বিষয়টি নিরসনের জন্য সরকারের উচিত হবে অবিলম্বে উচ্চতম কূটনৈতিক পর্যায়ে আলোচনা উদ্যোগ নেয়া।
এ সময় আন্তর্জাতিক আইন অনুযায়ী না পারলেও মানবিক দিক বিবেচনায় সরকার রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের অনুমতি দিতে পারে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রসঙ্গে দলটির এই নেতা বলেন, আপত্তি থাকলে ‘তত্ত্বাবধায়ক’ শব্দটি বাদ দিতে পারে। আর এই নির্দলীয় সরকারের প্রধান হিসেবে প্রধান বিচারপতিকে সরকার টানতে না চাইলে তাতে বিএনপিও একমত হবে। তবে এক্ষেত্রে একজন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে খুঁজে নিতে হবে।
এক প্রশ্নের জবাবে মওদুদ বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কোন আল্টিমেটাম দেয়া হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বাধ্য করা হবে। এ বিষয়ে বিএনপি নিজস্ব কৌশল নির্ধারণ ও অবলম্বন করতে যাচ্ছে।
আগামীতে বিএনপির ক্ষমতায় এলে যুদ্ধাপরাধীদের বিচার চলমান থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার তাদের মেয়াদেই এই বিচার শেষ করে যাবে বলেছে। রাজনৈতিক উদ্দেশ্যে এই বিচার করলে দেশের মানুষ হয়তো তা গ্রহণ করবে না।’
এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা সময় করা বক্তব্যকে ‘স্ববিরোধী’ বলে সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচনে পরাজয়ের ভয়ে তারা ঢাকাকে দু’ভাগ করেছে। তবুও আমরা নির্বাচনে অংশ নিতে চাই বলে নির্বাচন স্থগিত করে দিয়েছে।’
বিরোধী দলকে সংসদে আসতে সরকারের আহবানকে লোক দেখানো উল্লেখ করে মওদুদ বলেন, সরকারের আহ্বানে নয়, আমরা নিজের কারণে যাবো। বাজেট অধিবেশনে বিএনপি যোগ দেবে কিনা সেটা আলোচনা করে ঠিক করা হবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এইচএ/আরআই_ ২০৪৭ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
pAgVhZvJcN থেকে Ricardo লিখেছেন, |
| Your postnig lays bare the truth |
| 20817 |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|