Real-time News Network

নওগাঁয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

Thu 14 Jun 2012 10:12 PM BdST

rtnnনওগাঁ, ১৪ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নওগাঁর মান্দায় চারটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও পিস্তলের ৮টি খালি ম্যাগজিনসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার চৌবাড়িয়া বাজার এলাকা থেকে রেন্টু ওরফে কালু (৩৫) নামের ওই অস্ত্র ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী রেন্টু ওরফে কালু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বড় তেলকুপি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে নওগাঁ পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মান্দা উপজেলার চৌবাড়ীয়াহাট এলাকায় কয়েকটি বিদেশি অস্ত্র বিক্রির জন্য মজুদ করা হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে মান্দা সার্কেলের সিনিয়র এএসপি শরিফ উদ্দিনের নেতৃত্বে মান্দা থানা পুলিশের এসআই শহিদুল ইসলাম শহিদ, এসআই গৌতম, এসআই আব্দুল লতিফ, এএসআই সুভাষ চন্দ্র ক্রেতা সেজে অস্ত্র কিনতে গিয়ে উক্ত অস্ত্র ব্যবসায়ী কালুর সাথে দরদাম চুক্তি করে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে অনুযায়ী অস্ত্রের দাম বাবদ টাকা হস্তান্তরের প্রাক্কালে তাকে হাতে-নাতে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। সেই সাথে তার কাছে থাকা ৪টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ৮টি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪টি অস্ত্রের ৩টির গায়ে ইউএসএ ও ১টির গায়ে স্পেন লেখা রয়েছে।

রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী কালুকে জিজ্ঞাসাবাদের জন্য নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। পরে মান্দা থানায় রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।

কালুকে জিজ্ঞাসাবাদ শেষে আজ বৃহস্পতিবার সকালে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এএম/এমআই_ ১৬১০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন