Real-time News Network

ফের উত্তপ্ত জাবি, কর্মচারীদের হাতে শিক্ষক লাঞ্ছিত

Thu 14 Jun 2012 7:28 PM BdST

rtnnজাবি, ১৪ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের হাতে এবার লাঞ্ছিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার সকাল নয়টায় ভিসির কার্যলায়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল বুধবার জীববিজ্ঞান অনুষদের সিনিয়র সহকারী এহতেশামুল হক মিন্নুকে পরিবেশ বিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী ওই বিভাগের দুজন শিক্ষককের ইন্ধনে পিটুনি দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীসহ ওই দুই শিক্ষককে বহিষ্কারের দাবিতে কর্মচারীরা আলটিমেটাম দেয়। একই সাথে আজ বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘট ও প্রশাসানিক ভবনের সামনে রাস্তা অবরোধ করে মিছিল সমাবেশ করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যেতে চাইলে কর্মচারীরা বাধা দেয়। এক পর্যায়ে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান কর্মচারীদের হাতে লাঞ্ছিত হন।

রাস্তা অবোরধ করে সমাবেশ করে কর্মচারীরা। সমাবেশে বক্তরা বলেন, ‘আমার সন্ত্রাসী শিক্ষক ও শিক্ষার্থীদের বিচার চাই। বিচার না হলে সর্বাত্মক ধর্মঘটসহ আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।’

সমাবেশে কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক আব্দুর রহিম, কর্মকর্তা-কর্মচারী সমিতি সাধারণ সম্পাদক আমিরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের প্রায় চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

লাঞ্ছিত করার বিষয়ে জানতে চাইলে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর বলেন, ‘কর্মচারীরা আমাকে দেখে হট্টগোল শুরু করে দেয় এবং তাদের আচরণ দেখে মনে হয়েছে, তারা আমাকে মারবে।’

এ ঘটনাকে তিনি দুঃখজনক বলেও মন্তব্য করেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এএম/এমআই_ ১৩২৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর