Real-time News Network

রাষ্ট্রপতি পদে কংগ্রেসের প্রথম পছন্দ প্রণব

Thu 14 Jun 2012 4:45 AM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ১৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কংগ্রেস ভারতের রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে প্রথমে দেখেতে চান বর্তমান অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে। তবে ভারতের উপরাষ্ট্রপতি হামিদ আনসারিও তাদের দ্বিতীয় পছন্দের। জানালেন, পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিকালে ভারতের রাজধানী দিল্লির ১০ নম্বর জনপথে সোনিয়া গান্ধীর সাথে তার বাসভবনে প্রায় ৪০ মিনিটের বৈঠক হয় মমতার। বৈঠক শেষে মুলায়ম সিংয়ের বাসভবনের উদ্দেশ্যে যাওয়ার পথে সাংবাদিকদের সাথে এসব কথা বললেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা।

মমতা বলেন, ‘সোনিয়া আমাকে রাষ্ট্রপতি পদে প্রথম পছন্দের কথা জানালেন প্রণব মুখার্জির নাম। দ্বিতীয় পছন্দের প্রার্থী হিসাবে হামিদ আনসারির নাম বললেন।’

তবে মমতা ব্যানার্জি কংগ্রেস মনোনীত এ দুই প্রার্থীর সমর্থন কিংবা প্রত্যাখ্যান বিষয়ে সোনিয়া গান্ধীকে কোন কথা দেননি।  

এ প্রসঙ্গে মমতা বলেন, আমি সমাজবাদি পার্টির নেতা মুলায়ম সিংয়ের নাম প্রস্তাব করব। এ নিয়ে দলের ভেতরে আলোচনা সেরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
 
ভারতে রাষ্ট্রপতি পদে কে প্রার্থী হচ্ছেন- এ নিয়ে ভারতের সংবাদ মাধ্যেম ব্যাপক তর্ক বিতর্ক-গুঞ্জন শেষে সোনিয়া-মমতার এ বৈঠকের মধ্য দিয়ে কংগ্রেসের দলীয় পছন্দের বিষয়টি পরিষ্কার হল।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসটি/আরআই_ ২২৪০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (এশিয়া)

প্রেসিডেন্ট পুত্রের প্রেমে হাবুডুব ২ সন্তানের জননী

অ্যাসোসিও’র পরবর্তী চেয়ারম্যান আব্দুল্লাহ কাফি

আফগানিস্তানে অভিযান ৩৯ জঙ্গী নিহত

বাবার জন্যে মেয়ের ক্ষমা প্রার্থনা

পাকিস্তানে জারদারির মামলা

মিয়ানমারে রাখাইনদের অস্ত্র দিচ্ছে নাসাকা

বৃহস্পতিবার বিএসএফ-বিজিবি বৈঠক

বিনিয়োগ নিয়ে সমস্যায় ভারত

ভারতের ঝাড়খণ্ডে ভিড়ের চাপে হত ৯

বন্ধুত্বের ভারতীয় নিদর্শন!

শীঘ্রই স্থলসীমা ও তিস্তা-চুক্তি 

চীনের পুলিশ প্রধানের ১৫ বছরের জেল

সবকিছুই শুরু হবে নতুনভাবে পদ্মা সেতুর তদন্ত কাজে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল আসছে

হিমালয়ে হিমবাহের কবলে ৯ পর্বতারোহী

আগরতলা-ঢাকা বাস সার্ভিস বন্ধ

সিমেন্সের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ইরানের

অবমাননাকর চলচ্চিত্র নির্মাণকারীকে হত্যায় এক লাখ ডলার!

টোকিওতে চীনের বিরুদ্ধে বিক্ষোভ

মা, মাটি আর মানুষই গণতন্ত্রের মূল: মমতা

পাকিস্তানের পত্রপত্রিকা আফগানিস্তানে অচল