Real-time News Network

গণতন্ত্র টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়ছে: আকবর

Thu 14 Jun 2012 3:28 AM BdST

rtnnঢাকা,১৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বর্তমানে যে অস্থিতিশীল রাজনীতি বিরাজ করছে তাতে গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করেন সাবেক উপদেষ্টা আকবর আলী খান।

তিনি বলেন, দেশের অর্থনীতি আজ অগ্রগতির দিকে এগিয়ে গেলেও এর সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছায় না।

এর জন্য তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে দায়ী করেন।

বুধবার বিকেলে ৬ দফা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে প্রাক্তন ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে এ সাবেক ছাত্রলীগ নেতা বলেন, এখন সরকার ও দল অভিন্ন হয়ে গেছে। দলের কোন অস্তিত্ব নেই। সরকারের মধ্যেই এখন সব ঢুকে গেছে। এ জন্য দলের তৃণমুল থেকে দলের মধ্যে চাপ সৃষ্টি করতে হবে।

বাংলাদেশের মত দ্বিধাবিভক্ত রাজনীতি বিশ্বের আর কোন দেশে নেই উল্লেখ করে তিনি বলেন, এজন্য বিশ্বে ব্যর্থ রাষ্ট্রের মধ্যে বাংলাদেশও পরিগণিত হচ্ছে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেন, ৬ দফার পর  ৫০ বছরেও আমরা সংকটের মধ্যে দিন কাটাচ্ছি। বিদ্যুৎ, গ্যাস ও লোডশেডিংয়ে কেন এখনও আমরা কষ্ট পাব।

এ সময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলের সমালোচনা করলে তাকে দল থেকে বহিস্কার করা হয়। কথা বলাই গণতন্ত্র। মন খুলে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে।

আওয়ামী লীগ আগামী নির্বাচনে ১৭৫টি আসনের ব্যপারে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ কথার প্রতিবাদ করে মান্না বলেন, সারা দেশের ওয়ার্ড, ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের নির্বাচনে হারার পরও তিনি এ স্বপ্ন কিভাবে দেখেন।

এখন আমাদের নতুনভাবে ভাবতে হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এই সাবেক নেতা।

সংগঠনের আহবায়ক ও সাবেক ছাত্রলীগ নেতা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতা মোস্তফা মহসিন মন্টু, আবুল কাশেম, মোঃ নুরুল ফজল বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/আরআই_ ২১১৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’