Real-time News Network

চলে গেলেন গজল সম্রাট মেহেদী হাসান

Wed 13 Jun 2012 8:38 PM BdST

rtnn ঢাকা, ১৩ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- চলে গেলেন কিংবদন্তীর গজল সম্রাট মেহেদী হাসান। বুধবার করাচীর আগা খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গজল সঙ্গীতের এই প্রবাদ পুরুষ।  ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

তার ছেলে আরিফ হাসান পাকিস্তানের একটি টেলিভিশনকে জানান, তিনি দীর্ঘ দিন ধরেই ফুসফুস, বুক ও মুত্রনালীসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। কয়েক দিন আগে করাচির আগা খান হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সপ্তাহে তাকে আইসিইউকে নেওয়া হয়। আর বুধবার দুপুরে সেখানেই তিনি মারা যান।

গজল সংগীতের এ কিংবদন্তী শিল্পী ১৯২৭ সালের ১৮ জুলাই ভারতের রাজস্থান রাজ্যের ঝুনঝুন জেলার লুনা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারের সাথে পাকিস্তানে চলে  আসেন তিনি।

প্রথিতযশা এ সংগীতজ্ঞ ধ্রুপদী সঙ্গীতে প্রথম তালিম নেন বাবা ওস্তাদ আজিম খান এবং চাচা ওস্তাদ ইসমাইল খানের কাছে। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সফলততম এ সঙ্গীত সাধক পাকিস্তানে শাহেনশাহ-ই-গজল খেতাব পেয়েছেন।

গত মাসে ওই পুরস্কার নিতে তাকে হাসপাতাল থেকে চিকিৎসকরা ছেড়ে দেন। কিন্তু এর একদিন পর তাকে আবার হাসপাতালে ভর্তি হতে হয়।

দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শ্বাসকষ্ট শুরু হলে তাকে আগা খান হাসপাতালে নেয়া হয়।

গত একমাস ধরে মেহেদী হাসান কথা বলতে পারছিলেন না। দুই বছর ধরে তাকে টিউবে খাবার দেয়া হচ্ছিল।

সঙ্গীত জগতে ও এই শিল্পে মেহেদী হাসানের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। কয়েক মাস আগে আরেক গজল সম্রাট জগজিৎ সিং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান।

জীবনের শেষ সময় মেহেদী হাসান বাস করতেন তার পরিবারের সঙ্গে পাকিস্তানের করাচি শহরে।

পাকিস্তান, ভারত, বাংলাদেশ ছাড়াও এই উপমহাদেশ ছাড়িয়ে মেহেদী হাসানের ভক্তকূল ছড়িয়ে আছে সারা বিশ্বময়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএ/আরআই_ ১৪৩০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (এশিয়া)

প্রেসিডেন্ট পুত্রের প্রেমে হাবুডুব ২ সন্তানের জননী

অ্যাসোসিও’র পরবর্তী চেয়ারম্যান আব্দুল্লাহ কাফি

আফগানিস্তানে অভিযান ৩৯ জঙ্গী নিহত

বাবার জন্যে মেয়ের ক্ষমা প্রার্থনা

পাকিস্তানে জারদারির মামলা

মিয়ানমারে রাখাইনদের অস্ত্র দিচ্ছে নাসাকা

বৃহস্পতিবার বিএসএফ-বিজিবি বৈঠক

বিনিয়োগ নিয়ে সমস্যায় ভারত

ভারতের ঝাড়খণ্ডে ভিড়ের চাপে হত ৯

বন্ধুত্বের ভারতীয় নিদর্শন!

শীঘ্রই স্থলসীমা ও তিস্তা-চুক্তি 

চীনের পুলিশ প্রধানের ১৫ বছরের জেল

সবকিছুই শুরু হবে নতুনভাবে পদ্মা সেতুর তদন্ত কাজে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল আসছে

হিমালয়ে হিমবাহের কবলে ৯ পর্বতারোহী

আগরতলা-ঢাকা বাস সার্ভিস বন্ধ

সিমেন্সের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ইরানের

অবমাননাকর চলচ্চিত্র নির্মাণকারীকে হত্যায় এক লাখ ডলার!

টোকিওতে চীনের বিরুদ্ধে বিক্ষোভ

মা, মাটি আর মানুষই গণতন্ত্রের মূল: মমতা

পাকিস্তানের পত্রপত্রিকা আফগানিস্তানে অচল