পাকিস্তান সিরিজে হেরাথের জায়গায় ভীরাকুন
|
 |
 |
 |
|
Wed 13 Jun 2012 3:58 AM BdST
|
ক্রীড়া ডেস্ক, ১২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের বাকি ওয়ানডে ম্যাচগুলোতে বিশ্রাম দেওয়া হয়েছে বামহাতি স্পিনার রঙ্গনা হেরাথকে। টেস্ট সিরিজের জন্য তাকে এই বিশ্রাম দিয়েছে বোর্ড।
হেরাথের জায়গায় দলে নেওয়া হয়েছে আরেক বামহাতি স্পিনার সাজিভা ভীরাকুনকে। তিনি প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যে দুটি খেলা হয়েছে, তাতে উভয় দল একটি করে জয় পেয়েছে। বিশ্রামের ফলে হেরাথ বাকি তিন ম্যাচে খেলতে পারবেন না। মার্চে ইংল্যান্ড দল শ্রীলঙ্কা সফরে এলে হাঁটুর ইনজুরির কারণে হেরাথ অপারেশন করান।
পাল্লেকেলে স্টেডিয়ামের প্রথম দুই ম্যাচে হেরাথ ১৬ ওভার বল করেন। প্রথম ম্যাচে ৬, আর দ্বিতীয় ম্যাচে পুরো ১০ ওভার করে মাত্র একটি উইকেট পান। তবে তিনি রানরেট চারের নিচে রাখতে সক্ষম হন।
টেস্টে হেরাথই দলের স্পিন আক্রমণের নেতৃত্ব দেন। আর এজন্যই পরিশ্রম কমাতে তাকে বিশ্রামে রেখেছে বোর্ড। আগামী ২২ জুন থেকে গলেতে টেস্ট শুরু হবে।
শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘তাকে (হেরাথ) দুই থেকে তিনটা ম্যাচ খেলানোর সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছিল। কারণ অপারেশন থেকে ফিরে এটাই বেশ কষ্টের।’
তিনি জানান, প্রথম দুই ম্যাচে খেলতে গিয়ে হেরাথ বেশ ব্যথা অনুভব করেছে। এজন্য বোর্ড চিকিৎসকদের সাথে কথা বলে তার ভালো ভেবে টেস্টের জন্য বাকি ওয়ানডে ম্যাচ থেকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
হেরাথের স্থলে দলে জায়গা পেয়েছেন ৩৪ বছর বয়সী ভীরাকুন। ঘরোয়া লিগে তিনি এবার তৃতীয় সর্বোচ্চ ৪২ উইকেট তুলে নির্বাচকদের নজর কাড়েন। এ বিষয়ে জয়াবর্ধনে বলেন, ‘ঘরোয়া লিগের অভিজ্ঞতা ভীরাকুন সিরিজে ভালোভাবে কাজে লাগাতে সক্ষম হবে বলে আশা করছি।’
তিনি জানান, আমি ব্যক্তিগতভাবে ভীরাকুনের ব্যাপারে ভীষণ আশাবাদী, হয়তো কালকের ম্যাচেই তার প্রমাণ সে দিবে। কারণ ও সত্যিকারের যোদ্ধা। ক্লাব ক্রিকেট এবং ‘এ’ দলে তার অবদান অনস্বীকার্য।
মুরালি, মালিঙ্গা, বান্দারা, হেরাথ এবং মেন্ডিসের বিকল্প হিসেবে তাকে সব সময়ই বিবেচনা করা হয়ে এসেছে বলেও জানান মাহেলা।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এএম/এমআই_ ২১৫০ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|