Real-time News Network

ইরানের তেল আমদানি কমালে ছাড় দেবে যুক্তরাষ্ট্র

Tue 12 Jun 2012 10:32 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ১২ জুন (রিয়েল-টাইম নিউজ ডেস্ক)-- ইরানের তেল আমদানি ব্যাপকভাবে কমিয়ে আনতে সাতটি দেশকে অর্থনৈতিক অবরোধ থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চীনকে এ তালিকায় আনেনি ওয়াশিংটন।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, তাইওয়ান এবং তুরস্কের ওপর থেকে অর্থনৈতিক অবরোধের দাবি উঠিয়ে নেয়া হয়েছে।

২৮ জুন থেকে এ পদক্ষেপ বাস্তবায়ন শুরু করবে মার্কিন কর্তৃপক্ষ। ইরানকে তার পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের এ যাবত সবচেয়ে আক্রমণাত্মক পদক্ষেপ হল অবরোধ উঠিয়ে নিয়ে দেশটির তেল বিক্রি বন্ধ করা।

এর আগে, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের স্বাক্ষর করা এক আইনে বলা হয়েছে, এসব দেশকে ২৮ জুনের মধ্যে ইরান থেকে তেল আমদানি ব্যাপকভাবে কমিয়ে আনতে হবে। না হয় যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা থেকে বাদ পড়তে হবে এসব দেশকে।
 
এ আইনের উদ্দেশ্য হল, পরমাণু উন্নয়ন কর্মসূচি বন্ধে ইরানের ওপর চাপ বাড়ানো।

হিলারি ক্লিনটন বলেছেন, ‘ইরানের তেল বিক্রি কমানোর মাধ্যমে আমরা ইরানের নেতৃবৃন্দকে এ চূড়ান্ত বার্তা দিচ্ছি, যদি তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বেগ থেকে রেহাই দিয়ে সন্তুষ্ট করতে বাস্তব ও সুনির্দিষ্ট পদক্ষেপ না নেয়, তবে তারা অবশ্যই ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্নতা এবং চাপের মুখোমুখি হতে থাকবে।’

এদিকে পঞ্চম ক্রেতাদেশ হিসেবে চীন একাই ইরানের রপ্তানি করা অশোধিত তেলের বড় গ্রাহক। চীন সহ বিশ্বের বহু দেশের সবচেয়ে বেশি তেল পরিশোধনকারী দেশ সিঙ্গাপুরকে যুক্তরাষ্ট্র বাদ দিয়েছে ছাড় দেয়ার এ তালিকা থেকে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশকে অপর আরেকটি অবরোধে ইরানের তেল আমদানিতে নিষিদ্ধ করা হয়েছে।

তবে ক্লিনটন জানিয়েছেন, গত মার্চে ইউরোপীয় ইউনিয়নের ১০টি দেশ এবং জাপানকেও ছাড় দেয়া হয়েছে অবরোধ থেকে।

চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া ইরান থেকে দৈনিক ১ দশমিক ৪৫ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করত ইরান থেকে। গত বছর থেকে এ দেশগুলো অবরোধের বিরূপ প্রভাবের আশঙ্কায় তা থেকে পাঁচভাগ আমদানি কমিয়ে আনে।

তবে ওয়াশিংটন ভিত্তিক তেল বিষয়ক পরমর্শদাতা সংগঠন রাপিডন গ্রুপের প্রধান বব ম্যকনেলি জানিয়েছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা সমালোচনা এড়ানোর জন্য হয়ত চীনের ওপর থেকে তার সিদ্ধান্ত স্থগিত করতে পারে।

অবশ্য, একধাপে এ ধরনের কঠোর অবরোধের পদক্ষেপ নেয়ার জন্য বারাক ওবামা মার্কিন কংগ্রেসে বেশ চাপের মধ্যে আছেন।

ওয়াশিংটন এবং তার মিত্র দেশগুলো দাবি করে আসছে, তেহরান গোপনে পরমাণু বোমা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইরান পশ্চিমা দেশগুলোর এ দাবি কড়াভাবে প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, ইরান এবং ব্রিটেন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, এবং জার্মানি বিশ্বের এ ছয় পরাশক্তির মধ্যে তেহরানের পরমাণু বিষয়ক সর্বশেষ আলোচনা হয়েছে ইরাকের বাগদাদে। পরবর্তী আলোচনা হবে আগামী সপ্তাহে রাশিয়ার মস্কোতে।

রিয়েল-টাইম নিউজ ডেস্ক/ওয়েবসাইট/এসটি/আরআই_ ১৬০৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আমেরিকা)

তালেবান যোদ্ধার মরদেহে প্রস্রাবের ঘটনায় দুই মার্কিন সেনা অভিযুক্ত

সামাজিক নীতি নিয়েই টানাপোড়েন

মৃত্যুপণ ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন মঙ্গলবার

গুয়ান্তানামো থেকে মুক্তিপ্রাপ্ত ৫৫

‘সভ্য’দের ইসরাইলি আহবান

আমেরিকায় আহমাদিনেজাদ

মার্কিন কারাগারে জাতিগত দাঙ্গা

মার্কিন পণ্য বর্জনের ডাক

বাসিলের বিরুদ্ধে অভিনেত্রী গার্সিয়ার মামলা

ব্যাংক অব আমেরিকার ষোল হাজার লোকবল ছাঁটাই

সু চির পদক গ্রহণ: মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

পরিবার নিয়ে বাসিল লাপাত্তা

উষ্ণতায় ২০১২ সালে রেকর্ড

রমনিকেও এক হাত নিলেন ওবামা

সালমান রুশদির স্মৃতিকথা

মেক্সিকোর জেল থেকে ১৩২ বন্দির পলায়ন

ভোটারদের নিয়ে রমনির বিরূপ মন্তব্যের ভিডিও ফাঁস

মেক্সিকোতে আরো সতের লাশ উদ্ধার