বিনোদন, ১২জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ২৯ শে জুন বিয়ে করছেন এষা । বলিউডের ক্ষমতাধর অভিনেতা-অভিনেত্রী ও রাজনীতিবিদ ধমেন্দ্র-হেমামালিনি কন্যা এষা দেওল। ভারতের এক সংবাদ মাধ্যমকে এই খবর জানান খোদ এষার মা হেমামালিনি। তিনি জানান, আগামী ২৯শে জুন স্থানীয় একটি মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করা হবে। এরপর কোন এক পাঁচতারা হোটেলে রিপিসশন দেয়া হবে এই নবদম্পতিকে। রিসিপশন অনুষ্ঠানে বলিউডসহ ভারতের নামিদামী রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন বলেও জানান তিনি। ৩০ বছর বয়স্ক এষা দেওল বলিউডের তিন নায়ক যথাক্রমে সানি, ববি ও আবে দেওলের বোন। ‘এই নায়িকা দশ বছর অভিনয় জীবনে মোট ২৯টি ছবিতে অভিনয় করেছেন। এ বছর ১২ই ফেব্রুয়ারি ব্যবসায়ী ভারত টাকটানির সঙ্গে বাগদান সম্পন্ন হয়।
রিয়েল-টাইম নিউজ ডটকম/বিনোদন/খবর/ওয়েবসাইট/এসবি