ফ্রান্স-ইংল্যান্ডের ড্র, জয় পেয়েছে ইউক্রেন
|
 |
 |
 |
|
Tue 12 Jun 2012 4:45 PM BdST
|
ক্রীড়া ডেস্ক, ১২ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ইউরোর দুই ফেবারিট ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। অন্যদিকে ইউরোর যৌথ আয়োজকের অংশীদার ইউক্রেন ২-১ গোলে হারিয়েছে সুইডেনকে।
সোমবার রাতে অনুষ্ঠিত দুটি ম্যাচের মধ্যে প্রায় সবার আগ্রহ ছিল ফ্রান্স-ইংল্যান্ডের ম্যাচের দিকে। অবশ্য স্বাগতিক হওয়ায় ইউক্রেনের ম্যাচেও দৃষ্টি ছিল ক্রীড়ামোদীদের।
প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে এবার ইউরোর অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও ইংল্যান্ড। তবে হাই-ভোল্টেজের এই ম্যাচটি শেষ হয়ে ১-১ গোলের সমতায়। আক্রমণ ও পাল্টা আক্রমণের খেলায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ঠ থাকতে হয়।
অবশ্য ম্যাচে ফ্রান্সের প্রাধান্যটা স্পষ্ট পরিসংখ্যানেই। তারা গোলে শট নিয়েছে ১৫টি, অন্যদিকে ইংল্যান্ড মাত্র ১টি। ইংল্যান্ডকে বাঁচিয়েছেন গোলরক্ষক জো হার্ট। ৬টি সেভ করেছেন ম্যানচেস্টার সিটির এই গোলরক্ষক।
কিন্তু, ম্যাচে প্রথম গোল করে ইংল্যান্ড। খেলার ৩০ মিনিটে জেরার্ডের মাপা ফ্রিকিকে মাথা ছুঁইয়ে ইংল্যান্ডকে এগিয়ে নেন জোলিয়ন লেসকট। ইংল্যান্ডের জার্সি গায়ে ম্যান সিটি ডিফেন্ডারের এটাই প্রথম গোল।
এর ৯ মিনিট পরই সামির নাসরিই সমতায় ফেরান ফ্রান্সকে। নাসরি পেনাল্টি বক্সের বাইরে থেকে চমৎকার শটে পরাস্ত করেন ইংলিশ গোলরক্ষক জো হার্টকে। এর কিছুক্ষণ আগেই আলু দিয়ারার জোরালো হেড অসাধারণভাবে ফিরিয়েছিলেন হার্ট।
দ্বিতীয়ার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা এগোতে থাকলেও কেউ কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি। একাধিকবার প্রতিপক্ষের ওপর রক্ষণভাগে হামলে পড়লেও স্ট্রাইকাররা গোল আদায়ে ব্যর্থ হন।
দিনের অপর ম্যাচে সুইডেনকে ২-১ গোলে পরাজিত করেছে স্বাগতিক ইউক্রেন। প্রথমার্ধ গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ইব্রাহিমভিচের গোলে এগিয়ে যায় সুইডেন। কিন্তু ৩৫ বছর বয়সী শেভচেঙ্কোর জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউক্রেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ক্রীড়া প্রতিবেদক/এসআই_ ১০৩৩ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|