Real-time News Network

তত্ত্বাবধায়ক পুনর্বহালে ঈদ পর্যন্ত সময় দিলেন খালেদা জিয়া

Tue 12 Jun 2012 1:04 AM BdST

rtnn ঢাকা, ১১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে সরকারকে দ্বিতীয় দফায় আগামী ঈদ পর্যন্ত সময় বেঁধে দিলেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সাথে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ১৮ দলের মহাসমাবেশ থেকে বিরোধীদলীয় নেতা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত মহাসমাবেশ মঞ্চে এসে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন। এরপর বিকেল ৬টার দিকে তিনি বক্তব্য দেয়া শুরু করেন।

খালেদা জিয়া বলেন, পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে জনদুর্ভোগের কথা বিবেচনা করে নতুন করে কঠোর কর্মসূচি দেয়া হচ্ছে না। তত্ত্বাবধায়ক পুনর্বহালে বিএনপি আগামী ঈদ নাগাদ সরকারকে সময় দিতে চায়। আশা করি, এই সময়ের মধ্যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে।

তবে চলমান আন্দলোনের অংশ হিসেবে সমাবেশ থেকে ১৮ দলের পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচিগুলো হলো- নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে ১৭ জুন রোববার দেশের সকল জেলা, উপজেলায় সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি।

গণবিরোধী বাজেটের বিরুদ্ধে আগামী ২৪ জুন রোববার দেশের সকল মহানগর ও জেলা সদরে সমাবেশ ও বিক্ষোভ।

বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের অপহরণ, সাংবাদিক সাগর-রুনি ও সৌদি কূটনীতিক খালাফ আল আলীসহ রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ নাগরিকদের হত্যা ও নারী ও শিশু নির্যাতনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির প্রতিবাদে ১ জুলাই রোববার দেশের সকল মহানগর, জেলা, উপজেলা ও পৌর এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

সর্বগ্রাসী দুর্নীতি, দুঃশাসন, বিদ্যুৎ-গ্যাস-পানি সঙ্কট ও অসহনীয় যানজট নিরসনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ৮ জুলাই রোববার দেশের সকল মহানগর ও জেলা সদরে সমাবেশ-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি, সার-বীজ-কীটনাশক-বিদ্যুতসহ সকল কৃষি উপকরণের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৫ জুলাই রোববার দেশের সকল মহানগর, জেলা, উপজেলা ও পৌর এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল।



কর্মসূচিতে বিএনপিসহ ১৮ দলীয় জোটের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সক্রিয়ভাবে অংশগ্রহণের নির্দেশ দেন বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তত্ত্বাবধায়ক পুনর্বহালে দেশব্যাপী সভা, সমাবেশ ও মিছিলের মাধ্যমে আন্দোলনকে আরো বিস্তৃত ও শক্তিশালী করা হবে বলে তিনি জানান।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আগামী ঈদ পর্যন্ত সরকার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবি না মানলে হরতাল, অবরোধ ও ধর্মঘটসহ কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে বিরোধী দল।

বিরোধীদলীয় নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীতে দেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেয়া হবে না। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এসএস/একে/এসআই/আরআই_ ১৯০১ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (রাজনীতি)

ভাইয়ের লাশের পাশে অশ্রুসিক্ত বোন

ঢাকায় সাঈদ ইস্কান্দারের মরদেহ

বুদ্ধিজীবী সম্পর্কে আমার গবেষণা নেই: মিছবাহুর

রংপুরে জামায়াতের মিছিলে লাঠিচার্জ

খালেদ মোশাররফের দেয়া উপাধিতে আমি ‘বিচ্ছু জালাল’

তত্ত্বাবধায়ক বাতিলের রায় সবচেয়ে বিতর্কিত: রফিকুল

গোলাম আযমের বিরুদ্ধে মুনতাসির মামুনের জেরা শেষ

নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: মায়া

বাংলাদেশে ইসলামী নেতৃত্বের ওপর নির্যাতনের ঘটনায় উদ্বেগ

খালেদা জিয়ার রাজবাড়ী জনসভা স্থগিত

সাঈদ ইস্কান্দারের মরদেহ আসছে বুধবার

‘সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সুযোগ নেই’

আল-বদর হিসেবে কামারুজ্জামানের নাম শুনেছি, দেখিনি: সাক্ষী

সাকার সহায়তায় বাবাকে হত্যা করা হয়েছে: সাক্ষী

বিএনপিসহ ১৮ দলীয় জোটের সব কর্মসূচি স্থগিত

সাঈদীর পক্ষে ৬ষ্ঠ সাক্ষীর জবানবন্দি

হুমকি দিয়ে লাভ নেই, আ.লীগ হুমকিতে ভীত নয়: হানিফ

গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর জেরা সম্পন্ন

অস্থিতিশীলতা এড়াতে তত্ত্বাবধায়কের বিকল্প নেই: ফারুক

‘বিশ্ব ব্যাংকের ফিরে আসা কূটনৈতিক সফলতা’