লিবিয়ায় দুদিনের সংঘর্ষে ১৬ জনের প্রাণহানি
|
 |
 |
 |
|
Mon 11 Jun 2012 9:50 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ১১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় কুফরা শহরে সরকারি বাহিনী ও উপজাতিদের মধ্যে দুদিনের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন মারা গেছে।
নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
সংঘর্ষের কারণ সম্পর্কে সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, কুফরায় বসবাসরত তোউবোউ আঞ্চলিক নৃতাত্ত্বিক মুসলিক জনগোষ্ঠীর লোকজন একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে নিরাপত্তা ভবনে ঢুকে পড়ে। এসময় তারা সরকারি যানবাহনসহ অন্যান্য মালামাল লুটপাট করার চেষ্টা করে।
তবে মুসলিকরা দাবি করেছে, সরকারি বাহিনীর দেরা ব্রিগেডই তাদের দমন পীড়নের জন্য আক্রমণ চালাচ্ছে।
২০১১ সালে মোয়াম্মার গাদ্দাফিকে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত করার পরও বর্তমান সরকার দেশটির নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল রাখতে গিয়ে বারবার এ ধরনের সংঘর্ষের মুখোমুখি হচ্ছে।
লিবিয়ায় আগামি ৭ জুলাই সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকার তা স্থগিত করে দিয়েছে। নতুন তারিখ শিগগির ঘোষণা করা হবে বলে জানিয়েছে সরকার।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসটি/আরআই_ ১৫৩৩ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|