নয়াপল্টন অভিমুখে জনস্রোত, অপেক্ষা খালেদার
|
 |
 |
 |
|
Mon 11 Jun 2012 5:23 PM BdST
|
আরেফিন শাকিল, নয়াপল্টন থেকে
ঢাকা, ১১ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের মহাসমাবেশের জন্য প্রস্তুত রাজধানী। সারা দেশ থেকে এসে নেতা-কর্মীরা রোববার রাতেই অবস্থান নিয়েছে নয়াপল্টনে।
সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও রাজধানীর আশপাশের জেলা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় তারা ট্রেন ও পায়ে হেঁটে সমাবেশে আসছেন।
দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এতে প্রধান অতিথির বক্তব্যে পরবর্তী সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির ঘোষণা দিবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সমাবেশ ঘিরে পুরো নয়াপল্টন এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। উপস্থিত নেতা-কর্মী-সমর্থকদের উদ্দীপনা ধরে রাখতে বিএনপি-জামায়াতের সাংস্কৃতিক সংগঠনগুলো গান, আবৃত্তি ও নৃত্যে মাতিয়ে রেখেছে নয়াপল্টন। প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে সমাবেশ মঞ্চের সামনে অবস্থান নিয়েছে ১৮ দলের নেতা-কর্মীরা।
বিএনপি নেতারা জানিয়েছেন, সমাবেশের জন্য ইতিমধ্যে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি শেষ হয়েছে। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। বিএনপি চেয়ারপারসন ৩টার মধ্যে সমাবেশে যোগ দিবেন।
এদিকে, নানা বাধা-নিষেধ সত্ত্বেও বিভিন্ন স্থান থেকে ১৮ দলের নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত জোটের কোনো কেন্দ্রীয় নেতাকে নয়াপল্টনে দেখা যায়নি।
মঞ্চের ডান ও বাম পাশে জামায়াত-শিবিরের কর্মীরা অবস্থান নিয়েছে। সামনের অংশে যুবদল নেতা-কর্মীরা ঘিরে রেখেছে। এ নিয়ে শিবির নেতা-কর্মীদের সাথে কয়েক দফা বাকবিতণ্ডাও দেখা গেছে।
সকাল থেকে নয়াপল্টন এলাকার আশপাশের সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফকিরাপুল থেকে বিজয়নগর মোড় পর্যন্ত বিএনপি নেতা-কর্মীরা দখল করে নিয়েছে। আর তাদের ঘিরে সতর্ক পাহারায় রয়েছে বিপুলসংখ্যক পুলিশ, র্যাবের সদস্যরা।
বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের শিল্পীরা উপস্থিত নেতা-কর্মীদের উজ্জীবিত করতে বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করছেন।
সমাবেশ ঘিরে পুরো পল্টন এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। র্যাব-পুলিশের সাথে রয়েছে রয়েছে সাদা পোশাকের পুলিশ। সমাবেশস্থলের আশপাশের উচু ভবনের ছাদে পোশাকধারী পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছে।
সকালে ড্যাব মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সমাবেশে আগতরা অসুস্থ হলে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ড্যাবের একাধিক মেডিকেল টিম কাজ করছে।
তিনি বলেন, জোনাকী সিনেমা হল, সিটি হার্ট মার্কেট, কেন্দ্রীয় কার্যালয় ও বিজয়নগর স্কাউট ভবেন সমানে এই টিমগুরোর স্থায়ী ক্যাম্প রয়েছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ নয়াপল্টনের মহাসমাবেশ থেকে ১৮ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া সরকারকে ১০ জুনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের আলটিমেটাম দেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এইচএ/এমআই_ ১১১৬ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|