Real-time News Network

ডিএসইর অনলাইন ট্রেডিং চালু

Mon 11 Jun 2012 12:06 AM BdST

rtnnঢাকা, ১০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- এখন থেকে বিনিয়োগকারীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার লেনদেন করতে পারবেন।

রোববার সকালে ডিএসই’র কার্যালয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন এই অনলাইন ট্রেডিং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অনলাইন এই সেবার উদ্বোধন করে খায়রুল হোসেন বলেন, এবারের বাজেটে পুঁজিবাজারের জন্য বেশ কিছু ভাল খবর এসেছে, যা পুঁজিবাজারকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

তিনি বলেন, বাজেটের এই সুখবরের সাথে পুঁজিবাজারকে আরো গতিশীল করতে অনলাইন ট্রেডিং ব্যবস্থা চালু করা হলো। এর মাধ্যমে বিনিয়োগকারীরা কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারবে। ফলে পুঁজিবাজার আরো গতিশীল হবে।

তিনি আরো বলেন, এবারের বাজেটে পুঁজিবাজারই একমাত্র খাত যেখানে সরকার শুধু দিয়েছে, কিছুই নেয়নি। সুতরাং পুঁজিবাজার আবারো ভাল অবস্থানে ফিরে আসবে।

এদিকে পুঁজিবাজারের স্বচ্ছতা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে মন্তব্য করে ডিএসই’র সভাপতি রকিবুর রহমান বলেন, ডিএসই কর্তৃপক্ষ দেশের বড় বড় কোম্পানিগুলোকে কিভাবে পুঁজিবাজারে আনা যায় সে ব্যাপারে যথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি, এ চেষ্টা সফল হবে।

তিনি বলেন, যেহেতু প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছাড়া পুঁজিবাজারকে ভাল অবস্থানে ফিরিয়ে আনা সম্ভব নয়, সেজন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগের জন্য কর্তৃপক্ষ যথাসাধ্য চেষ্টা করছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই_ ১৮০২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (অর্থনীতি)

পদ্মা সেতু: বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন

সোনালীর ৬ পরিচালক দুদকে

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংক কর্তাদের দুদকের তলব

লন্ডনেও হলমার্কের অর্থ কেলেঙ্কারি

সবকিছু নতুন করে শুরু করতে হবে: মুহিত

খুলছে পদ্মার সকল জট

পদ্মা সেতু: রোববার প্রতিক্রিয়া জানাবেন অর্থমন্ত্রী

বাংলাদেশের জন্যে খুশির দিন: অর্থমন্ত্রী

পদ্মায় সম্মত বিশ্ব ব্যাংক

পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সম্মতি

ফের বাড়ল বিদ্যুতের দাম

আয়কর মেলায় কর আদায় চারশ’ কোটি টাকা ছাড়িয়েছে

আগ্রহ নিয়েই করদাতারা ই-পেমেন্টে কর দিচ্ছেন

পদ্মা সেতুর কাজ শুরু হবে এ সরকারের মেয়াদেই: ওবায়দুল

সোনালীর আরো ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

এ মেয়াদে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু অনিশ্চিত: আকবর আলি

হলমার্কে দাওয়াত খেতে যেতেন সোনালী ব্যাংক কর্মকর্তারা

বিকেএমইএ সভাপতি পদে সেলিম ওসমান পুননির্বাচিত

সোনালী ব্যাংকের আরো ৭ কর্মকর্তা দুদকে

হলমার্ককাণ্ডে নির্দোষ দাবি ৬ ব্যাংক কর্মকর্তার