Real-time News Network

প্রিজন সেল আদেশ না মানায় ট্রাইব্যুনালের ক্ষোভ

Sun 10 Jun 2012 10:08 PM BdST

rtnnঢাকা, ১০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রিজন সেলে গোলাম আযমকে কোরআন, হাদিস ও প্রয়োজনীয় ইসলামিক বই পড়তে না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান।  

ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে বিষয়টি উপস্থাপন শেষে সাংবাদিকদের তা জানান, ডিফেন্সের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।  

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে প্রিজন সেলে কোরআন, হাদিস ও প্রয়োজনীয় ইসলামিক বই পাঠাতে ট্রাইব্যুনালের আদেশ থাকা সত্বেও তা পাঠাতে না দেয়ায় প্রিজন সেল কর্তৃপক্ষের প্রতি এই ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান।

তাজুল ইসলাম বলেন, ১৩ মে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমকে  হাসপাতালের প্রিজন সেলে কোরআন, হাদিস ও ইসলামিক বই পড়ার অনুমতি দিয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। কিন্তু আজো পর্যন্ত কারাকর্তৃপক্ষ তা না মানায় বিষয়টি আদালতের নজরে আনলে ট্রাইব্যুনাল তা আমলে নিয়ে এ ক্ষোভ দেখান ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক।

ট্রাইব্যুনাল এ সময় ক্ষোভের প্রকাশ করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ আগামীকাল সোমবার দেয়া হবে।

তাজুল ইসলাম বলেন, এছাড়া এ মামলার প্রস্তুতি এবং সাক্ষীদের তালিকা তৈরি করে ট্রাইব্যুনালে দাখিলের জন্য চার সপ্তাহের একটি আবেদন করা হয়েছে।

অভিযোগ গঠনের পর আসামিপক্ষ কোন সময় আবেদন করতে পারে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তাজুল বলেন, এ আইনে আসামিপক্ষ  প্রস্তুতির জন্য কমপক্ষে তিন সপ্তাহ অধিক ৬ মাস পর্যন্ত সময় দেয়ার বিধান রয়েছে।
 
তিনি বলেন, ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যথেষ্ট সময় দিতে আইনী কোন বাধা নেই।

রোববার ট্রাইব্যুনালের কার্যক্রম চলাকালে  কাঠগড়ায় বসা গোলাম আযম অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে পাঠিয়ে দেয়া হয়।

তার অসুস্থতার বিষয়ে ট্রাইব্যুনাল বলেন, অধ্যাপক গোলাম আযম অসুস্থ হবার কারণে তাকে সাক্ষী গ্রহনের দিন আনতে হবে (ওপেনিং স্টেটমেন্ট)। তবে সূচনা বক্তব্য পাঠের সময় তাকে আদালতে থাকতে হবে না।

জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে কারাগারে পাঠানোর আগে গত ৯ জানুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। এরপর গত ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।

রিয়েল-টাইমনিউজ ডটকম/জেডকে/আরআই_ ১৬০৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ