Real-time News Network

অর্থনীতি প্রচণ্ড ঝুঁকি ও নিরাপত্তাহীনতায়: আকবর

Sat 9 Jun 2012 10:16 PM BdST

rtnnঢাকা, ৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দেশের অর্থনীতি প্রচণ্ড ঝুঁকি ও নিরাপত্তাহীনতার মধ্যে আছে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।

তিনি বলেন, তবে আমাদের এটা নিয়ে রাজনীতি করার অবকাশ নেই। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে অর্থনীতির সূক্ষ্ম ও পক্ষপাতহীন বিশ্লেষণ এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংস্থা ‘সমুন্নয়’ আয়োজিত বাজেট প্রতিক্রিয়ার আলোচনায় এসব কথা বলেন তত্ত্বাবধায়ক সরকারের এই সাবেক উপদেষ্টা।

আকবর আলি খান বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিপরীতমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। দেশের অর্থনীতি প্রতিশ্রুতিশীল ও বর্ধিত হলেও ঝুঁকি ও নিরপত্তাহীনতার সম্মুখীন। আইএমএফের কাছে অর্থমন্ত্রীর পাঠানো একটি চিঠিতে স্বয়ং অর্থমন্ত্রীই একথা স্বীকার করেছেন।

প্রস্তাবিত ২০১২-১৩ অর্থ বছরের বাজেটে ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাই আমাদেরকে উদ্বিগ্ন করছে। কারণ তিনি সেখানে বলেছেন বেসরকারি খাতে বিনিয়োগের পরিমাণ আগামী বছর হ্রাস পাবে।

বেসরকারি খাতকে দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি অভিহিত করে আকবর আলি খান বলেন, এ খাতে বিনিয়োগ কমে যাওয়া একটি অতি নেতিবাচক দিক। আর সবচেয়ে বড় উদ্বেগের ব্যাপার হচ্ছে, বাজেটেও এ সমস্যা সমাধানে তেমন কোনো দিক নির্দেশনাও নেই।

আগামী বছর মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে আকবর আলি খান বলেন, এক মাসের হিসাব দেখিয়ে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি কম দেখালেও ১২ মাস তথা এক বছরের হিসাবে সেটা ১২ শতাংশ ছাড়িয়ে যাবে, যা খুবই উদ্বেগজনক।

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহীম খালেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. একেএম এনামুল হক।

খন্দকার ইব্রাহীম খালেদ বলেন, আগামী অর্থবছরে আমি মনে করি প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে বেশি গুরুত্ব দেয়া উচিত হবে।

ড. একে এনামুল হক তার প্রবন্ধে বলেন, অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা এবং বাজেট ডকুমেন্টের বক্তব্যে অনেক গরমিল আছে, যা ধোঁয়াশার সৃষ্টি করেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএম/আরআই_ ১৫৫৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (অর্থনীতি)

পদ্মা সেতু: বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন

সোনালীর ৬ পরিচালক দুদকে

হলমার্ক কেলেঙ্কারি সোনালী ব্যাংক কর্তাদের দুদকের তলব

লন্ডনেও হলমার্কের অর্থ কেলেঙ্কারি

সবকিছু নতুন করে শুরু করতে হবে: মুহিত

খুলছে পদ্মার সকল জট

পদ্মা সেতু: রোববার প্রতিক্রিয়া জানাবেন অর্থমন্ত্রী

বাংলাদেশের জন্যে খুশির দিন: অর্থমন্ত্রী

পদ্মায় সম্মত বিশ্ব ব্যাংক

পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্বব্যাংকের সম্মতি

ফের বাড়ল বিদ্যুতের দাম

আয়কর মেলায় কর আদায় চারশ’ কোটি টাকা ছাড়িয়েছে

আগ্রহ নিয়েই করদাতারা ই-পেমেন্টে কর দিচ্ছেন

পদ্মা সেতুর কাজ শুরু হবে এ সরকারের মেয়াদেই: ওবায়দুল

সোনালীর আরো ৬ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

এ মেয়াদে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু অনিশ্চিত: আকবর আলি

হলমার্কে দাওয়াত খেতে যেতেন সোনালী ব্যাংক কর্মকর্তারা

বিকেএমইএ সভাপতি পদে সেলিম ওসমান পুননির্বাচিত

সোনালী ব্যাংকের আরো ৭ কর্মকর্তা দুদকে

হলমার্ককাণ্ডে নির্দোষ দাবি ৬ ব্যাংক কর্মকর্তার