Real-time News Network

শিশু পর্নের অভিযোগে ১৯০ গ্রেপ্তার

Sat 9 Jun 2012 6:21 PM BdST

rtnn বিশ্ব ডেস্ক, ৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- শিশু পর্নের অভিযোগে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অভিযান চালিয়ে ১৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন অরিয়ন নামের মাসব্যাপী এক অভিযানের মাধ্যমে এদের আটক করা হয়। এসময় পর্নো কাজে ব্যবহৃত ১৮ জন শিশুকেও উদ্ধার করা হয়েছে।

আটকদের অধিকাংশকেই যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যুক্তরাজ্য, স্পেন, আর্জেন্টিনা ও ফিলিপাইনে অভিযান চালিয়েও বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়।

ফেডারেল এজেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে শিশুদেরকে এ কাজে উৎসাহিত করা হচ্ছে।

এদিকে বিদেশে এই অভিযানের ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা না হলেও মার্কিন বিচার বিভাগ সুইডেন, সার্বিয়া এবং নেদারল্যান্ডকে এই অভিযানের তালিকায় রেখেছে বলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে।

এদিকে মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল ল্যানি ব্রুয়ার পৃথক বিবৃতিতে জানিয়েছেন, এই অভিযানে এমন এক সংঘবদ্ধ চক্রকে সনাক্ত করা সম্ভব হয়েছে যারা পাঁচ বছরের কম বয়সী শিশুদেরকে পর্নো কাজে ব্যবহার করছে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্টের (আইসিই) পরিচালক জন মরটন এক বিবৃতিতে বলেন, যারা অনলাইনের মাধ্যমে শিশুদের পর্নের মতো ঘৃণিত কাজে ব্যবহার করছে। এই অভিযানের মাধ্যমে আমরা তাদের সতর্ক করে দিচ্ছি, যাতে তারা বুঝতে পারে যেখানেই এই অপরাধ সংঘটিত হোক তাদেরকে খুঁজে বের করে বিচারের মুখোমুখী করা হবে।

বিবৃতিতে বলা হয়, অপারেশন অরিয়নের মাধ্যমে শিশু পর্নের ভিডিও ও ফটোগ্রাফির উৎপাদন, মালিকানা ও সম্প্রচারের ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটকদের মধ্যে যুক্তরাষ্ট্রের লুসিয়ানা শহর থেকে ৩৫ বছর বয়সী এক চিত্র মডেলও রয়েছেন। সাত বছর বয়সী এক শিশুকে পর্নো কাজে ব্যবহারের দায়ে তাকে আটক করা হয়।

এছাড়া, মিশিগান শহর থেকে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে তার কম্পিউটার ও গণমাধ্যম ডিভাইসে শিশু পর্নের এক হাজার ২০০ ছবি ও ১৯০ টি ভিডিও ক্লিপ সংরক্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া লসএঞ্জেলস থেকে গ্রেপ্তার করা হয়েছে আরো আট জনকে। এদের মধ্যে একজন রয়েছেন যিনি ইন্টারনেটে অপ্রাপ্ত মেয়েদেরকে যৌন কাজে প্রচোরিত করে থাকেন।

আইসিই’র বিবৃতিতে আরো বলা হয়, অভিযানে পর্নোগ্রাফির শিকার ১৮ জন শিশুকেও উদ্ধার করা হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/একেএ/আরআই_ ১২১২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আমেরিকা)

তালেবান যোদ্ধার মরদেহে প্রস্রাবের ঘটনায় দুই মার্কিন সেনা অভিযুক্ত

সামাজিক নীতি নিয়েই টানাপোড়েন

মৃত্যুপণ ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন মঙ্গলবার

গুয়ান্তানামো থেকে মুক্তিপ্রাপ্ত ৫৫

‘সভ্য’দের ইসরাইলি আহবান

আমেরিকায় আহমাদিনেজাদ

মার্কিন কারাগারে জাতিগত দাঙ্গা

মার্কিন পণ্য বর্জনের ডাক

বাসিলের বিরুদ্ধে অভিনেত্রী গার্সিয়ার মামলা

ব্যাংক অব আমেরিকার ষোল হাজার লোকবল ছাঁটাই

সু চির পদক গ্রহণ: মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

পরিবার নিয়ে বাসিল লাপাত্তা

উষ্ণতায় ২০১২ সালে রেকর্ড

রমনিকেও এক হাত নিলেন ওবামা

সালমান রুশদির স্মৃতিকথা

মেক্সিকোর জেল থেকে ১৩২ বন্দির পলায়ন

ভোটারদের নিয়ে রমনির বিরূপ মন্তব্যের ভিডিও ফাঁস

মেক্সিকোতে আরো সতের লাশ উদ্ধার