Real-time News Network

রাশিয়ার আক্রমণাত্মক ফুটবলে বিধ্বস্ত চেক রিপাবলিক

Sat 9 Jun 2012 5:17 PM BdST

rtnnক্রীড়া ডেস্ক, ৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ইউরো ২০১২-এর দ্বিতীয় ম্যাচে অগ্নিমূর্তি রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছে চেক রিপাবলিক। এলান জাগোয়েভের জোড়া গোলে চেক রিপাবলিককে ৪-১-এ বিধ্বস্ত করেছে রাশিয়া।

শুক্রবার রকল মিউনিসিপ্যাল স্টেডিয়ামে পুরো মাঠ দখলে ছিল রাশিয়ার। খেলার ১৫ মিনিটের মাথায় রাশিয়াকে এগিয়ে দেন জাগোয়েভ। আলেকজান্দ্রা কারজাকভের হেড পোস্টে বাধা পেয়ে ফিরে আসছিলো। সুযোগ সন্ধানী এলান মাথা দিয়ে তা ফিরতি পথে জালে জড়িয়ে দেন।

এর নয় মিনিটের মাথায় আবারো এগিয়ে যায় রাশিয়া। আন্দ্রে আরশাভিনের বাড়িয়ে দেয়া বলে দূরপাল্লার শট দিয়ে দুর্দান্ত গোল করেন রোমান শিরোকভ।

খেলার প্রথমার্ধে আর কেউ গোলের মুখ না দেখলেও দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটের মাথায় ব্যাবধান কমান চেক রিপাবলিকের ভাসলাভ পিলার।

খেলার এসময় রাশিয়া কিছুটা আক্রমণ কমালেও ৭৯ মিনিটের মাথায় আবারো জাগোয়েভ আক্রমণে আসেন। নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি।

এর তিন মিনিট পর চেকের কফিনে শেষ পেরেক ঠোকেন পাভলিউচেনকো। ৪-১ গোলে শেষ হয় ইউরোর দ্বিতীয় ম্যাচ।

দিনের অপর খেলায় পোল্যান্ড ও গ্রিস ১-১ গোলে সমতায় খেলা শেষ করে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমএম/এসআই_ ১১১৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ক্রীড়া)

ব্যর্থ সাকিব ঝড়, বিদায় বাংলাদেশ

জিততে পাকিস্তানের প্রয়োজন ১৭৬ রান

শেষ আটের জন্য শর্তের জয় প্রয়োজন টাইগারদের

বৃষ্টির আশির্বাদে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ম্যান ইউ পার পার্সিতে, ম্যান সিটিকে রুখে দিলো আর্সেনাল

লাল-সাদা জার্সিকে টেরির বিদায়

হরভাজনে ইংলিশ বধ

পাকিস্তানের জয়ে টাইগার শিবিরে উৎকণ্ঠা

জিততে কিউদের প্রয়োজন ১৭৮ রান

অ্যাসলির গোলে প্রিমিয়ার লিগের শীর্ষে চেলসি

শেষ মুহূর্তে জাভির গোলে বার্সা উদ্ধার

হার দিয়ে শুরু ও. ইন্ডিজের

হেরেও শেষ আটে প্রোটিয়াসের সঙ্গী শ্রীলঙ্কা

টি-২০ বিশ্বকাপ: শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ

বাংলাদেশের লক্ষ্য ১৯২

টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের মুখোমুখী হচ্ছে টাইগাররা

জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ: মুশফিকুর

স্পার্তাক মস্কো শক্ত প্রতিপক্ষ: মেসি

আফগানিস্তানের উজ্জীবিত পরাজয়