Real-time News Network

ফের পারমাণবিক বিদ্যুতে যাচ্ছে জাপান

Sat 9 Jun 2012 4:33 AM BdST

rtnn বিশ্ব ডেস্ক, ৮ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিকো নোডা তার দেশের অর্থনীতি ও জীবনযাত্রা টিকিয়ে রাখতে ফের পারমাণবিক বিদ্যুত কেন্দ্র চালুর আহবান জানিয়েছেন।

টেলিভিশনে দেয়া এক বক্তব্যে জাপানের প্রধানমন্ত্রী জানান, জাপানের পশ্চিমাঞ্চলে ওহি পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের দুটি চুল্লীর সব ধরনের নিরাপত্তা ও তা চালু করতে প্রস্তুতি নেয়া হয়েছে।

গত বছর সুনামির ফলে বড় ধরনের ভূমিকম্পের আঘাতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হলে তেজস্ক্রীয়তা বিরাট অঞ্চলে ছড়িয়ে পড়ে।

এরপর জাপানের পঞ্চাশটি  পারমাণবিক চুল্লী বন্ধ করে দেয়া হয়।

কিন্তু এখন জাপানের বিদ্যুত চাহিদা মোকাবেলা করতে সংকট সৃষ্টি হবার প্রেক্ষিতে এখন প্রধানমন্ত্রী ইয়োশিকো নোডা পুনরায় পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের চুল্লী চালুর কথা বলছেন।

গত চল্লিশ বছরের মধ্যে জাপান এই প্রথম পারমাণবিক বিদ্যুত তৈরি না করার সিদ্ধান্ত নিলেও বিদ্যুতের চাহিদা পূরণ করতে ব্যর্থ হবার পাশাপাশি অর্থনীতিতে সংকট হওয়ায় এখন ফের নতুন করে পারমাণবিক বিদ্যুত তৈরির কথা ভাবতে হচ্ছে দেশটিকে।

তবে পরিবেশ রক্ষায় আন্দোলনকারীরা বরাবরই জাপানে পারমাণবিক বিদ্যুত তৈরির বিরোধীতা করে আসছে।

পারমাণবিক বিদ্যুত পরিবেশের জন্যে ঝুঁকি হলেও তা সস্তা হওয়ায় পণ্য উৎপাদনে কম খরচ করে জাপান বাণিজ্যিকভাবে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকে।

প্রধানমন্ত্রী ইয়োশিকো নোডা বলেছেন, সস্তা ও স্থিতিশীল বিদ্যুত সরবরাহ ছাড়া জাপানের অর্থনীতি বা সমাজ টিকিয়ে রাখা সম্ভব নয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২২১৩ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (এশিয়া)

প্রেসিডেন্ট পুত্রের প্রেমে হাবুডুব ২ সন্তানের জননী

অ্যাসোসিও’র পরবর্তী চেয়ারম্যান আব্দুল্লাহ কাফি

আফগানিস্তানে অভিযান ৩৯ জঙ্গী নিহত

বাবার জন্যে মেয়ের ক্ষমা প্রার্থনা

পাকিস্তানে জারদারির মামলা

মিয়ানমারে রাখাইনদের অস্ত্র দিচ্ছে নাসাকা

বৃহস্পতিবার বিএসএফ-বিজিবি বৈঠক

বিনিয়োগ নিয়ে সমস্যায় ভারত

ভারতের ঝাড়খণ্ডে ভিড়ের চাপে হত ৯

বন্ধুত্বের ভারতীয় নিদর্শন!

শীঘ্রই স্থলসীমা ও তিস্তা-চুক্তি 

চীনের পুলিশ প্রধানের ১৫ বছরের জেল

সবকিছুই শুরু হবে নতুনভাবে পদ্মা সেতুর তদন্ত কাজে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল আসছে

হিমালয়ে হিমবাহের কবলে ৯ পর্বতারোহী

আগরতলা-ঢাকা বাস সার্ভিস বন্ধ

সিমেন্সের বিরুদ্ধে নাশকতার অভিযোগ ইরানের

অবমাননাকর চলচ্চিত্র নির্মাণকারীকে হত্যায় এক লাখ ডলার!

টোকিওতে চীনের বিরুদ্ধে বিক্ষোভ

মা, মাটি আর মানুষই গণতন্ত্রের মূল: মমতা

পাকিস্তানের পত্রপত্রিকা আফগানিস্তানে অচল