Real-time News Network

সাক্ষী নিয়ে তদন্ত কর্মকর্তার মিথ্যা প্রকাশ হয়ে পড়েছে: রাজ্জাক

Fri 8 Jun 2012 4:43 AM BdST

rtnnঢাকা, ৭ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষীদের নিয়ে তদন্তকারীর মিথ্যার মহাপ্রলয় প্রকাশ হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন আসামীপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, সাক্ষীদের বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে ট্রাইব্যুনালের সাথে প্রতারণার দায়ে এ মামলার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদনসহ বেশ কয়েকটি আবেদন আজ ট্রাইব্যুনালে দাখিল করেছি। ট্রাইব্যুনাল আমাদের আবেদন গ্রহণ করেছেন। এ বিষয়ে শুনানির জন্য আগামী সোমবার ট্রাইব্যুনাল দিন ধার্য করেছেন।

রাজ্জাক বলেন, এ মামলার তদন্ত কর্মকর্তা ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ায় সাক্ষীরা আসতে পারবে না মর্মে যে সব তথ্য দিয়েছে তা সম্পূর্ন মিথ্যা।

তিনি সাক্ষীদের বিষয়ে আমরা যে সব ডকুমেন্ট দিয়েছি তা প্রমাণের জন্য আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি। প্রসিকিউশন পারলে আমাদের এ সব ডকুমেন্ট মিথ্যা প্রমাণ করুক।

ব্যরিস্টার রাজ্জাক বলেন, ট্রাইব্যুনালে সাক্ষী আনার বিষয়ে তদন্ত কর্মকর্তা যে সব তথ্য দিয়েছিল তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, প্রতারণার শামিল।
তিনি বলেন, আমরা সাক্ষীদের বিষয়ে ডকুমেন্ট দিয়েছি তাতে সাক্ষীরা কখন ঢাকায় এসেছে, কতজন এসেছে, কোথায় থেকেছে, কি খেয়েছে, কতদিন থেকেছে তার বিস্তারিত প্রমাণসহ প্রতিবেদন আদালতে দাখিল করেছি।

একই সাথে প্রসিকিউশনকে আহবান জানিয়েছি আমাদের ডকুমেন্ট মিথ্যা প্রমাণের জন্য। যদি তারা  মিথ্যা প্রমাণ করতে না পারে তাহলে মিথ্যা তথ্য দিয়ে ট্রাইব্যুনালের সাথে প্রতারণা করার দায়ে এ আইনের ১১ এর (এ) ধারায় তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান।

তবে সাক্ষীদের রাখার স্থান (সেভ হোম)র কর্মকর্তাদের তলব করে সে বিষয় বিচারপতিদের সাথে কি আলোচনা হয়েছে তা সে বিষয়ে কিছুই বলেননি আসামীপক্ষের এ আইনজীবী।

গত ৩ জুন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের ঢাকায় এনে যেখানে রাখা হতো (উইটনেস রেষ্ট হাউজ) এর সকল কর্মকর্তা কর্মচারীকে তলব করে ট্রাইব্যুনাল।

রিয়েল-টাইম নিউজ ডটকম/জেডকে/আরআই_  ২২৩৫ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (প্রতিদিন)

তথ্যমন্ত্রীর ছোট ভাইয়ের ইন্তেকাল

গোলাম মাওলা পাঁচ দিনের রিমাণ্ডে

ভোটার তালিকা হালনাগাদ সময় বাড়ছে না

মালয়েশিয়ায় কাজ পাবে বাংলাদেশি শ্রমিক

শাহজালালে আটকে আছেন ১২’শ হজযাত্রী

বিচারপতির বিরুদ্ধে অভিযোগ দুরভিসন্ধিমূলক

মাহফুজুর রহমানকে র‌্যাবের জিজ্ঞাসাবাদ

পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি বলেই বিশ্বব্যাংক ফিরেছে: প্রধানমন্ত্রী

‘১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনি খুনের রহস্য উদঘাটন’

বিচারপতি শামসুদ্দিনের বিরুদ্ধে মানি লন্ডারিংসহ ২৯ অভিযোগ

আইন মানতে শক্তিশালী দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফরায়েজী আন্দোলনের বীর দুদু মিয়াকে স্মরণ

‘খাইছি তোরে’ মার্কা ছবি বানানো যাবে না: তথ্যমন্ত্রী

মগবাজারে দুই বাসের চাপায় প্রাণ হারালেন মর্জিনা

রাষ্ট্রপতির সাথে সেনা ও বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

‘প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের সীমা বাড়ছে’

হিজবুত নেতা মাওলাকে গুমের অভিযোগ

বিশ্ব ব্যাংকের প্রত্যাবর্তনে এডিবি খুশি

ইলিয়াস আদৌ গুম হয়েছেন কিনা জানি না: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিও না হলে অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ