Real-time News Network

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক বিজিবি মতবিনিময়


Fri 1 Jun 2012 8:12 PM BdST

rtnnচাঁপাইনবাবগঞ্জ, জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইনে জেলার ৫ উপজেলায় ১ হাজার ২৫৯টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সের শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ছাড়াও কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

এদিকে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র ৯ ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লেঃ কর্নেল মনজুরুল আলম।

বৃহস্পতিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি চোরাচালান দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সংবাদকর্মীদের সহায়তা ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ৮২ কিলোমিটার দীর্ঘ সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রন রাখা সম্ভব নয়।

উপজেলার আদিবাসী অধ্যুষিত বালিয়াডাঙ্গা, ঝিলিম ও গোবরাতলা ইউনিয়নের ১০৭ জন আদিবাসী শিক্ষার্থীর মাঝে ২ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমে বৃত্তি চেক প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার খসড়া বাজেট বরাদ্দ উপস্থাপন করা হয়েছে ২ কোটি ৫ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। এ খসড়া বাজেট উপস্থাপন করেন সদর উপজেলা প্রকৌশলী আনম ওয়াহিদুজ্জামান শাওন।

এদিকে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালী ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। সমতা নারী উন্নয়ন সংস্থা, মহিলা কর্মসহায়ক সংস্থাসহ কয়েকটি বেসরকারী সংস্থার এসব কর্মসূচি পালন করে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/আরআই_ ১৪০৮ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (জনপদ)

মেহেরপুরে বাস ধর্মঘটের সাথে ১৪৪ ধারাও বলবৎ

গুলিবিদ্ধ হয়ে আ. লীগের সাবেক সাংসদের মৃত্যু

সম্প্রীতির টানে শান্তি মিছিলে পাহাড়ি বাঙ্গালি

মায়ের নামে সম্পত্তি লিখে দেয়ায় বাবাকে খুন করলো ছেলে

মেহেরপুরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটে জনদুর্ভোগ

সহিংসতা এড়াতে রাঙামাটিতে শান্তি শোভাযাত্রা

পাবনা জেলা বিএনপির সভাপতি-সম্পাদক গ্রেপ্তার

অজ্ঞাত তরুণীকে ধর্ষণ শেষে হত্যা

মাওলানা আহমদুল্লাহ সহ গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, মঙ্গলবার শান্তি মিছিল

হাসিনা ক্ষমতায় থাকলে আ.লীগ দেশের মানচিত্র খাবে: তরিকুল

সুনামগঞ্জে ৩ জনের লাশ উদ্ধার

দিনাজপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করে খুন

তিন পার্বত্য জেলা পরিবহন ধর্মঘটে বিচ্ছিন্ন

পাবনায় বিএনপির সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ঘেনা মোল্লা গ্রেপ্তার

নওগাঁয় বাস খাদে, শিক্ষকসহ আহত ৪

রাঙামাটিতে ১৪৪ ধারা অব্যাহত

পাবনায় অপঘাতে ২ জনের মৃত্যু

ছাগল চুরির দায়ে গাছে বেধে মহিলাকে নির্যাতন