থাইল্যান্ড সফরে শরণার্থীদের মুক্তির দূত সু চি
|
 |
 |
 |
|
Thu 31 May 2012 2:38 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ৩০ মে (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দীর্ঘ ২৪ বছর পর দেশের বাইরে প্রথম সফর করলেন অং সান সু চি গণতন্ত্রকামী নেত্রী সু চি ব্যাংককে পৌঁছালে থাইল্যান্ড সরকার তাকে ব্যাপক সংবর্ধনা দেয়।
রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শত শত শরণার্থী তাকে স্বাগত জানানা। এসময় তারা উল্লাস প্রকাশ করেন। তারা সু চির ছবি ও পতাকা উড়িয়ে অভিনন্দন জানান। হাত নেড়ে তিনি তাদের অভিনন্দন ও আনন্দের জবাব দেন।
দীর্ঘ গৃহবন্দীত্ব থেকে সু চির মুক্তির পর থাইল্যান্ডে মিয়ানমারের হাজার হাজার শরণার্থীরাও নিজেদের মুক্তির স্বপ্ন দেখা শুরু করেছিল। ব্যাংককে সু চির সফরের কথা শোনার পর থেকেই তাদের এই মুক্তির দূতকে দেখার জন্য অপেক্ষার প্রহর শেষ হল।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অন ইস্ট এশিয়া সম্মেলনে যোগদানের উদ্দেশ্য সু চি ৪ দিনের সফরে ব্যাংকক পৌঁছান। এসময় তিনি মিয়ানমারের সীমান্ত শিবিরের শরণার্থীদের পরিদর্শন করবেন। ১৯৮৮ সালের পর এটাই হল সুচির প্রথম বিদেশ সফর।
মঙ্গলবার রাতে সু চি থাইল্যান্ডের দক্ষিণ ব্যাংককে পৌঁছান। এ সময় তারা সু চিকে অভিনন্দন জানান। তাদের হাতে পতাকা ও পোস্টারে লেখা ছিল ‘আমরা বাড়ি ফিরতে চাই’।
থাইল্যান্ডে মিয়ানমারের বিপুল সংখ্যক শরণার্থী রয়েছে। বিভিন্ন শিবিরে প্রায় ১ লাখ ৩০ হাজার বার্মিজ শরণার্থী খুবই মানবেতর জীবন যাপন করছে। সামরিক সরকারের নির্যাতন এবং দমনপীড়ন থেকে মুক্তি পেতে তারা থাইল্যান্ডে আশ্রয় নেয়।
সু চি থাইল্যান্ডে শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে সাংবাদিকদের বলেছিলেন। ব্যাংককে গিয়ে তিনি প্রথমেই শরণার্থীদের ফিরিয়ে আনার ব্যাপারে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। প্রসঙ্গত, শুক্রবার ব্যাংককে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অন ইস্ট এশিয়া সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে যোগদান শেষে মিয়ানমার ফিরে জুনে পুনরায় তিনি ইউরোপ সফর করবেন।
চলতি বছর ১৪ জুন জেনেভায় আন্তর্জাতিক শ্রম সম্মেলন যোগ দেবেন সু চি। এরপর তিনি ১৮ জুন এক সপ্তাহের সফরে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দেবেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসটি/আরআই_ ২০২৭ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|