Real-time News Network

ঝিনাইদহ পলিটেকনিকে সংঘর্ষে আহত ২২, আটক ১৪

Sat 26 May 2012 8:42 PM BdST

rtnnঝিনাইদহ, ২৬ মে (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদমর্যাদা কমানোর খবরে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের সাথে শ্রমিক ও পুলিশের ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ২২ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ১৪ জনকে।

শনিবার সকালে ছাত্ররা বিক্ষোভ  শুরু করলে পুলিশের বাধার মুখে কলেজের সামনে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করে ছাত্ররা।

এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিলটি নিয়ে শহরের পৌর বাস র্টামিনালে এসে বিআরটিসিসহ কয়েকটি পরিবহন ভাঙচুর করে। এসময় ছাত্রদের সাথে শ্রমিক-পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।

সংঘর্ষে পুলিশসহ ২২ জন আহত হয়। আহতদের বেশিরভাগই ছাত্র। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পলিটেনিক ও বহিরাগত ১৪ ছাত্রকে আটক করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, ছাত্ররা শান্তিপূর্ণ কর্মসূচি শুরু করলেও পরে বাস ভাঙচুর ও দফায় দফায় সড়ক অবরোধ করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এদিকে ছাত্ররা পুলিশি নির্যাতনের অভিযোগে ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৪৪০ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর