Real-time News Network

কক্সবাজারে ছাত্র-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত

Thu 24 May 2012 11:30 PM BdST

rtnnকক্সবাজার, ২৪ মে (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কক্সবাজার পলিটেকনিক কলেজ ছাত্রদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সংঘর্ষ চলাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলিবর্ষণ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এসময় কক্সবাজার-চট্টগ্রাম-টেকনাফ মহাসড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ সংঘর্ষ চলাকালে পাঁচ ছাত্রকে আটক করে।

শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামিয়ে দেয়ার প্রতিবাদে সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম-টেকনাফ মহাসড়কের লিংক রোড চত্বরে বিক্ষোভ মিছিল করে কলেজের একদল শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীরা।

পরে দাবি আদায়ের লক্ষ্যে বেশ কয়েকটি টায়ারে আগুন লাগিয়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভের এক পর্যায়ে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে উত্তেজিত ছাত্ররা।

খবর পেয়ে মডেল থানার পুলিশ, র‌্যাব ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্ররা আরো উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলিবর্ষণ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সংঘর্ষে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আজাদ ও আরো দুই পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক আহত হয়। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচ ছাত্রকে আটক করে। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ১৭২৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (শিক্ষাঙ্গন)

প্রযুক্তির অপব্যবহার, পর্নোর ছোবলে দিশেহারা কৈশোর

‘মীনা’ চরিত্রে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থা

শাবি ভিসি ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট পালন

ইবিতে ক্লাস চালুসহ ৬ দফা দাবি শিক্ষকদের

ক্যাম্পাস সচলের দাবিতে ইবি ছাত্রদলের মিছিল

রাজশাহীতে রাতভর অভিযান, ১৬ শিবির নেতা-কর্মী আটক

শাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু

২১ দফা দাবি পূরণ চায় বেসরকারি শিক্ষকরা

দুর্নীতি বন্ধসহ ৬ দফা দাবিতে খুবিতে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট

ইবির গণনিয়োগ বাতিলের দাবি

একাডেমিক কাউন্সিলের বৈঠকে অনুপস্থিত ভিসি

বরিশালে পুলিশ-ছাত্র সংঘর্ষে আহত ৩০, আটক ৯

রাবি’র বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নোয়াখালী কলেজে ছাত্রফ্রন্ট-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ সেপ্টেম্বর

হিল্লা বিয়েকে কুসংষ্কার বললেন মিজান

ইবি প্রো-ভিসি ও ট্রেজারারের গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ

শাবি ইংরেজী বিভাগীয় প্রধানের কুশপুত্তলিকা দাহ

খুলনা সিটি কলেজে ছাত্রলীগের সংঘর্ষ, ক্লাস বন্ধ

কারমাইকেল কলেজে ছাত্রলীগের ভাঙচুর