Real-time News Network

ক্যাটরিনার জন্য ধূমপান ছাড়ছেন সাল্লু!

Thu 24 May 2012 10:03 PM BdST

rtnn বিনোদন ডেস্ক, ২৪ মে (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। হাতের মুঠোয় প্রাণ নেওয়া থেকে শুরু করে দুরন্ত ষাড়ের চোখে লাল কাপড় বাঁধা তার কাছে মামুলি। বিশ্ব সংসার তন্ন তন্ন করে প্রিয়ার হাতে ১০৮টি নীলপদ্ম তুলে দিতেও দ্বিধা নেই।

সেখানে সিগারেট ছাড়া, এটা প্রেমিকের কাছে আরও নস্যি। হোক না সে প্রেমিকা সাবেক কিংবা অতীতে মধুর কিছু স্মৃতিরসম্ভার। প্রেমিকা মরে তো যায়নি! হ্যাঁ, এতক্ষণ বলছিলাম বলিউডের সাল্লু অভিনেতা সালমান খানের কথা। সাবেক প্রেমিক ‘চিকনি চ্যামেলি’ ক্যাটরিনা কাইফের অনুরোধে এবার ধূমপান না করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান।

অথচ এই ধূমপান নিয়ে তাদের জীবেনের মধুর দিনগুলিতে কত কিছুই না হয়েছে। অবশেষে বেচারার প্রেমবোধদয়। ব্যাংককে নতুন ছবির শ্যুটিংয়ে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে সাংবাদিকদের কাছে ধূমপান ছেড়ে দেওয়ার কথাই জানালেন সালমান খান। এ সময় ক্যাটরিনাও তার সাথে ছিলেন।

অবশ্য সালমানের ঘনিষ্ঠ একজন জানান, সম্পতি বাইরে থেকে চিকিৎসা করানোর পর থেকেই এমনটি শোনা যাচ্ছিল। আর তারই চূড়ান্ত রূপ দিয়েছেন সাল্লু।

তিনি বলেন, ‘চিকিৎসার পর থেকে ‘ভাই’ একেবারেই সিগারেট ধরছেন না। এতে বোঝা যাচ্ছে, নিকোটিনের মাত্রা কমানোর চেষ্টা করছেন তিনি। হয়তো এক পর্যায়ে এ জাতীয় সবই ছেড়ে দিবেন তিনি।’



আপাতদৃষ্টিতে চিকিৎসকের পরামর্শে ধূমপান ছাড়লেও এর নেপথ্যে রয়েছেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ, যিনি সালমানকে ছেড়ে রণবীর কাপুরকে ধরেছিলেন। কারণ ইদানিং তারা দুজন আগের সেই রোমান্সে আছেন। একসাথে শুধু ছবি করছেন, তা-ই নয় পার্টিতে যোগ দেওয়ার বাইরে ঘুরেও বেড়াচ্ছেন। একেই বলে- ‘কে বলে প্রেম মরে, দেখা হলেই বাড়ে।’


রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এএম/এমআই_ ১৫৪৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
VlmOFvDbOMNLtC থেকে Javier লিখেছেন,
Learning a ton from these neat aritlces.
20826
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (বিনোদন)

রিতার গানে ইরান–ইসরাইল সেতুবন্ধন!

এবার ফেসবুকে সালমান

‘ইনোসেন্স অব মুসলিম’ ছবির নির্মাতার পরিচয় নিয়ে সংশয়

রুপোলি পর্দায় আরব বসন্ত

বিগ বি-র দাড়ি ধরে টানছে নাতনি আরাধ্যা

টাইম ম্যাগাজিনে আমির খান

জাতীয় পতাকা অবমাননার দায়ে ফাঁসলেন শাহরুখ

স্বস্তিকা সরিয়ে ফেললেন ম্যাডোনা

ফেসবুকে অমিতাভ, ফেরার অপেক্ষায় প্রীতি

ঈদে বাংলাভিশনে মুখোমুখি পাইলট-সাকিব

এ আর রহমানের গানে ক্যাটরিনা

মানিকের ঈদ ভিডিও অ্যালবাম প্রহরী

‘মহানায়ক’ সম্নাননা পেলেন মিঠুন

হুমায়ূন আহমেদের শেষ টেলিছবিতে পূর্ণিমা

আবিদের প্রথম মৃত্যু বাষির্কী পালন

আবিদের জন্মদিনে নানা আয়োজন

অভিনেতা দারা সিং আর নেই

ঘর ভাঙল টম ক্রুজ ও কেটি হোমসের

পাবনায় বৃন্দাবন-চঞ্চল চৌধুরী-খুশী ও মিঠুকে সংবর্ধনা

ফেসবুকে মোনালিসার আংটি বদলের খবর