Real-time News Network

বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতিতে ইউরো এশিয়া হিউম্যানরাইটসএর উদ্যোগে ভিয়েনায় মানববন্ধন

Thu 24 May 2012 5:33 AM BdST

rtnn গত মঙ্গলবার দুপুর ২টায় জাতিসংঘের অন্যতম সদর দফতর  ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টার (VIC) এর সামনে মুহাম্মদ আসাদ পার্কে বাংলাদেশের উদ্বেগজনক মানবাধিকার পরিস্থিতিতে বিশ্বব্যাপি জনমত তৈরীর লক্ষ্যে মানবাধিকার সংগঠন ইউরোএশিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে এক জনাকীর্ন মানববন্ধন অনুষ্ঠিতহয়। মানববন্ধনে সমবেত বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মানবাধিকারের চরমলংঘনে উদ্বেগ প্রকাশ করে বলেন- আজ দেশের সর্বপর্যায়ে নাগরিকদের অধিকার ও মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। নিবির্চারে বিরোধী রাজনৈতিক পক্ষকে ঘায়েল ও নিঃশেষ করার প্রক্রিয়া, প্রতিনিয়ত একটি যুদ্ধবিধ্বস্ত দেশের মতো হত্যা, খুন ও গুম দেশে এক বিভিষিকাময় পরিস্থিতি তৈরী করেছে। অন্যদিকে দেশের সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ শিকার যেন একটি উৎসবে পরিনত হয়েছে। এহেন পরিস্থিতিতে দেশের সাংবিধানিক অভিভাবক নির্বাচিত সরকারের নির্লিপ্ততা, কোন কোন ক্ষেত্রে মানবিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার কাজে সরাসরি পুলিশবহিনী ও দলীয় ক্যাডারদের ব্যবহার সামগ্রিক পরিস্থিতিকে করেছে আরো জটিল। এমতাবস্থায় মানববন্ধনে সমবেত জনতা এহেন নাজুক পরিস্থিতিতে দেশের সরকারকে আরো দায়িত্বশীল ভুমিকা রাখা এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন দায়িত্বশীল মহলকে যথাযথ ভূমিকা রাখার আহবান জানান ।

উক্ত মানববন্ধনে ইউরো এশিয়া হিউম্যান রাইটস এর প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব মুহাম্মাদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আন্তার্জাতিক আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা ড. রওনক আফজা, বাংলাদেশ অস্ট্রিয় াসমিতির সভাপতি , অস্টিয়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দোভাষী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব নেয়ামুলবশির , বিএনপি অস্ট্রিয়া শাখার সিনিয়র নেতা আহসানুল শামস বাবু, বাংলাদেশী কমিউনিটি লীডার ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোশাররফ হোসেন আযাদ , বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাহবুবুর রহমান , বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সেক্রেটারী আবু সাঈদ  চোধুরী লিটন , ইউরো এশিয়া হিউম্যান রাইটস এর কেন্দ্রীয় নেতা মুহাম্মদ ইব্রাহীম, হাবিবুর রহমান জামাল ,ফ্রী লীডার্স কাউন্সিল এর আহবায়ক শামীম বেনোয়ার , হাফেজ মনিরুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ । কমিউনির বিশিষ্ট  ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ মুস্তফা হিউম্যান রাইটস কেন্দ্রীয় নেতা তাহমীদ বিল্লাহ , মুহাম্মদ হারুন , নজরুল ইসলাম , মোশাররফ হোসেন , গাজী কামাল , আবু বকর সিদ্দীক , আহমেদ শিহাব উদ্দিন, বিএনপি নেতা লেয়াকত আলী , মুহাম্মাদ হানিফ,পলাশ প্রমুখ। মানব বন্ধন শেষে ইউরেশিয়া হিউম্যান রাইটসের প্রেসিডিয়াম সদস্য জনাব রফিকুল ইসলাম ও বাংলাদেশ অষ্ট্রিয়া সমিতির সভাপতি জনাব নেয়ামুল বশিরের নেতৃত্বে জাতিসংঘ সেক্রেটারী জেনারেল সমীপে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

বাংলাদেশের পতাকায় দুচোখ বেয়ে রক্তাশ্র“ গড়িয়ে পড়া ব্যানার নিয়ে সমবেত জনতা নানাবিধ ফেস্টুন ও প্লাকার্ডের মাধ্যমে দেশের নাজুক পরিস্থিতি তুলে ধরেন। মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনাল প্রসংঙ্গ টেনে নেতৃবৃন্দ বলেন- সারাবিশ্বের সকল বিবেকবান মানুষই যেকোন মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মতো কাজের সঠিকবিচার চায়। কিন্তু কোন মানুষই বিচারের নামে অবিচার দেখতে চায়না। অপ্রমানিত মানবতাবিরোধী কাজের বিচার করতে গিয়ে বিচারের কাঠগড়াতে নতুন করে মানবিক অধিকারের লংঘন সমর্থন করা যায় না।

স্বয়ং সরকারের দায়িত্বশীল মহলের বিভিন্ন বক্তব্য এ ব্যবস্থাকে আরো প্রশ্নবিদ্ধ করেছে। আমরা চাই, আন্তর্জাতিক মানবজায় রেখে অভিযুক্তদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা হোক। আটকরত জাতীয় নেতৃবৃরে কোন মানবিক অধিকার যেন ক্ষুন্ন করা না হয়।

দেশের নিত্যকার হত্যা, খুন, গুমের ঘটনার উল্লেখ করে বিশিষ্ট জনেরা বলেন- বর্তমান বাংলাদেশে হত্যা খুনের মহোৎসব চলছে। বিগত এক বছরে শুধুমাত্র আঞ্জুমানে মুফিদুল ইসলাম বার শতাধিক বেওয়ারিশ লাশ দাফন করেছে, যার  মধ্যে ঢাকাতেই ছয়শ’র বেশী। প্রতিদিন পুকুর, ডোবা, নালাতে পঁচা গলিত লাশ পাওয়া  যাচ্ছে। খুন হওয়া সাংবাদিক দম্পতি সাগর রনির ঘটনা সরকার যেন ইচ্ছা করে ডীপ ফ্রিজে রেখে দিয়েছে। আদালতের ভাষ্যে তদন্ত কাজ একভাগ না এগুলেও সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তৃপ্তির ঢেকুর তুলেছেন। আইন শৃংখলা বহিনীর হাতে ঘুম হওয়া বিএনপি নেতা চৌধুরী আলম, শ্রমিক নেতা আমিনুলইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন  শিবির নেতা আর শেষের দিকে সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধানে সরকারের বিন্দুমাত্র আন্তরিকতা প্রকাশ পাওয়া যায়নি। এভাবে একটি স্বাধীন দেশের অস্তিত্ব টিকে থাকতে পারেনা ।

বিরোধী দলকে দমনের রাষ্ট্রীয় অভিপ্রায় স্বয়ং সরকারকে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত করেছে বলে নেতারা উল্লেখকরেন। তারা বলেন- আজ জনগনের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ পিটিয়ে মানুষ মারছে, মিছিলে গুলি করে হত্যা করছে, বুটের চাপায় পিষ্ট হচ্ছে গণতন্ত্রকামী মানুষ। কিন্তু এসবের প্রতিকারে সরকারের কোন সদিচ্ছা নেই। নাগরিকের অধিকার রক্ষায় নিয়োজিত সরকারই আজ দেশের জন্য বিপদজনক। এমতাবস্থায় বিশ্ব বিবেককে বাংলাদেশের জনগনকে রক্ষায় এগিয়ে আসতে হবে।

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (ইউরোপ প্রতিদিন)

যুদ্ধাপরাধী বিচারে প্রহসন চলছে

বাংলাদেশের উদ্বেগজনক পরিস্থিতিতে ইউরো এশিয়া হিউম্যানরাইটসএর উদ্যোগে ভিয়েনায় মানববন্ধন

লন্ডনে বাংলাপাড়ায় বৈশাখী মেলা, অশ্লীলতা বন্ধের দাবি

সাগর-রুনি খুন: বিচারে জাতিসংঘের সহযোগিতা কামনা

আবদুর রাজ্জাকের মৃত্যুতে বেলজিয়াম আওয়ামী লীগের শোক

বাংলাদেশে  বিরোধীমতের উপর সরকারী নির্যাতন ও মানবাধিকার লংঘনের প্রতিবাদে অষ্ট্রেলিয়াতে বিক্ষোভ

বিএনপি সুইডেন শাখার একটি প্রতিনিধি দলের সুইডিস পার্লামেন্ট সদস্য মারগারেট সিডারফেল্টের সাথে সাক্ষাত

জিয়াউর রহমানের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে সুইডেনে আলোচনা সভা

প্যারিসে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

ফ্রান্সে নিকাব নিষিদ্ধ করে বিল পাস

নিকাব নিষিদ্ধ করার আইন নিয়ে ফ্রান্সের পার্লামেন্টে বিতর্ক শুরু

হরতালের তীব্র নিন্দায় হল্যান্ড আওয়ামী লীগ

বিদেশী বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ বিদ্যমানঃ ফ্রান্সে পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি

আমার দেশ বন্ধের প্রতিবাদে প্যারিসে প্রতিবাদ সভা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-‘৭৩ মানবাধিকার পরিপন্থী

বিদেশি মিশনে আইন শাখা চালুর সিদ্ধান্তে এখনো গরিমসি

গ্রীসে বাংলাদেশী যুবক খুন

মিলানোতে আরও একটি বাংলাদেশী মসজিদ উদ্বোধন

ফ্রান্সে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের বিজয় দিবস পালন

প্যারিসে উদীচীর বিজয় মেলা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী