Real-time News Network

বিয়ে করলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ

Mon 21 May 2012 1:07 AM BdST

rtnnবিশ্বডেস্ক, ২০ মে (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চুকিয়ে বিয়ে করলেন বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আলতোর নিজ বাড়িতেই ছোটখাট অনুষ্ঠান করে শনিবার প্রিসিলা চ্যানের সাথে দীর্ঘ দিনের প্রেমকে পরিণয়ে রূপ দিলেন মার্ক।

অনুষ্ঠানটিও ছিল বেশ চমকপূর্ণ এবং সারপ্রাইজিং। কারণ নিমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে এসেছিলেন চ্যানের গ্র্যাজুয়েশন সমাপ্তি উদযাপন করতে। এসে দেখলেন অনুষ্ঠানটি তাদের বিয়ে উপলক্ষে।

মার্ক-চেনের বিয়ে নানা কারণে শুভলগ্নের। কারণ এরই মধ্যে মার্কের প্রতিষ্ঠান ফেসবুকের শেয়ার মূল্যমান আকাশ ছোঁয়া। আরেকদিকে তার স্ত্রী চ্যানের গ্র্যাজুয়েশন শেষ হতে যাচ্ছে।

একইভাবে সোমবার মার্কের ২৮তম জন্মদিন তাদের বিয়ের আনন্দে নতুন মাত্রা যোগ করবে।
 
২০০৪ সালে হার্ভাড ইউনিভার্সিটির এক হলরুমে মার্ক তার সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের সূচনা করেন। আর ওই সময়েই হার্ভার্ডে পরিচয় হয় এই দম্পতির।

পরে তারা ক্যালিফোর্নিয়ায় চলে আসেন। ফেসবুকের সদরদপ্তরও প্রতিষ্ঠা করেন এখানেই। দীর্ঘ ৯ বছর প্রেমের সম্পর্কে চুকিয়ে অবশেষে বিয়ে করলেন আন্তর্জাতিক এই তারকা দম্পতি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসটি/আরআই_ ১৮৫৯ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আমেরিকা)

তালেবান যোদ্ধার মরদেহে প্রস্রাবের ঘটনায় দুই মার্কিন সেনা অভিযুক্ত

সামাজিক নীতি নিয়েই টানাপোড়েন

মৃত্যুপণ ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন মঙ্গলবার

গুয়ান্তানামো থেকে মুক্তিপ্রাপ্ত ৫৫

‘সভ্য’দের ইসরাইলি আহবান

আমেরিকায় আহমাদিনেজাদ

মার্কিন কারাগারে জাতিগত দাঙ্গা

মার্কিন পণ্য বর্জনের ডাক

বাসিলের বিরুদ্ধে অভিনেত্রী গার্সিয়ার মামলা

ব্যাংক অব আমেরিকার ষোল হাজার লোকবল ছাঁটাই

সু চির পদক গ্রহণ: মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

পরিবার নিয়ে বাসিল লাপাত্তা

উষ্ণতায় ২০১২ সালে রেকর্ড

রমনিকেও এক হাত নিলেন ওবামা

সালমান রুশদির স্মৃতিকথা

মেক্সিকোর জেল থেকে ১৩২ বন্দির পলায়ন

ভোটারদের নিয়ে রমনির বিরূপ মন্তব্যের ভিডিও ফাঁস

মেক্সিকোতে আরো সতের লাশ উদ্ধার