Real-time News Network

কংগ্রেসে ইরান হামলার বিল পাস

Sat 19 May 2012 11:55 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ১৯ মে (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- কংগ্রেসের নিম্নকক্ষ ইরানে মার্কিন সামরিক হামলার বিলে অনুমোদন দিয়েছে। এতে করে তেহরান যুক্তরাষ্ট্র এবং তার মিত্রশক্তিকে পারমাণবিক অস্ত্রের হুমকি দিলে এ হামলা চালানো হবে।

শুক্রবার কংগ্রেসে ইরানের বিরুদ্ধে হামলা সংক্রান্ত বিলের পক্ষে পড়ে ২৯৯ জন ভোট। আর বিপক্ষে ভোট দেন ১২০ জন। ফলে ১৭৯ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়।

আগামী সপ্তাহে তেহরানের পরমাণু কর্মসূচি বিষয়ক বিরোধপূর্ণ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য পাঁচটি দেশ এক সংলাপে বসতে যাচ্ছে। আর এমনই এক সময়ে কংগ্রেস ইরান হামলার বিষয়ে বিলে অনুমোদন দিল।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫ সদস্য দেশ- ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ ছয়টি বিশ্ব পরাশক্তির দেশ বাগদাদে এই সংলাপে বসছে।

ইরানে হামলার পরিকল্পনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আসন্ন বাজেটে শুধু সামরিক ব্যয় মেটাতে মোট ৬৪২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দিতে হবে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডিফেন্স অথোরিসেশন অ্যাক্টের অনুচ্ছেদ বলছে, ‘যুক্তরাষ্ট্র, তার মিত্রজোট কিংবা ইরানের প্রতিবেশীদের প্রতি পারমাণবিক অস্ত্রের হুমকি প্রতিহত করতে ইরানকে মোকাবিলায় প্রয়োজন হলে সামরিক হামলাসহ সব ধরনের পদক্ষেপ নেয়াই হবে যুক্তরাষ্ট্রের নীতি।’

ইরানের শক্ত অবস্থান ও কঠিন বক্তব্যসহ বিলটি পাস হয়। কংগ্রেস এবং সিনেট থেকে তেহরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত করতে এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হওয়ার নীতি বাতিল করতে বারাক ওবামার ওপর এরআগে চাপ সৃষ্টি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র মনে করছে, শুক্রবার পাস হওয়া এ বিল পামাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে ইরানকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের নীতিতে সামরিক হামলার ব্যবহারিক সম্ভাবনা নিশ্চিত করবে।

ইতিমধ্যে ওবামা তার প্রতিরক্ষা কৌশল থেকে সরে আসতে প্রশাসনকে বাধা দেয়া হলে ভেটোর হুমকি দিয়ে রেখেছেন।

তবে বিলটির চূড়ান্ত অনুমোদনে সিনেটে পাস হওয়া দরকার হবে। যেখানে গুরুত্বপূর্ণ কোন পরিবর্তন না হলে ওবামার অপর মিত্র শক্তিগুলোর চূড়ান্তভাবে এ বিল মেনে নেয়ার সম্ভাবনা খুবই কম।

এদিকে, পশ্চিমা শক্তিগুলো এবং ইসরাইল বলছে, ইরান বেসামরিক জ্বালানি শক্তি উন্নয়ন কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে মিথ্যা ভান করে যাচ্ছে।

১৭ মার্চ থেকে ২০ এপ্রিল ২৬ হাজার ২১০ জনের মধ্যে চালানো এক নির্বাচনী জরিপে জানা যায়, আমেরিকায় রিপাবলিকান ও ডেমোক্রেটিক এবং অন্যান্য সকল স্বতন্ত্র রাজনৈতিক দলসহ অধিকাংশ আমেরিকানই ইরানে হামলাকে সমর্থন করে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসটি/এমআই_ ১৭৫৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (আমেরিকা)

তালেবান যোদ্ধার মরদেহে প্রস্রাবের ঘটনায় দুই মার্কিন সেনা অভিযুক্ত

সামাজিক নীতি নিয়েই টানাপোড়েন

মৃত্যুপণ ঘোষণার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র

আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

জাতিসংঘের অধিবেশন মঙ্গলবার

গুয়ান্তানামো থেকে মুক্তিপ্রাপ্ত ৫৫

‘সভ্য’দের ইসরাইলি আহবান

আমেরিকায় আহমাদিনেজাদ

মার্কিন কারাগারে জাতিগত দাঙ্গা

মার্কিন পণ্য বর্জনের ডাক

বাসিলের বিরুদ্ধে অভিনেত্রী গার্সিয়ার মামলা

ব্যাংক অব আমেরিকার ষোল হাজার লোকবল ছাঁটাই

সু চির পদক গ্রহণ: মিয়ানমারের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

পরিবার নিয়ে বাসিল লাপাত্তা

উষ্ণতায় ২০১২ সালে রেকর্ড

রমনিকেও এক হাত নিলেন ওবামা

সালমান রুশদির স্মৃতিকথা

মেক্সিকোর জেল থেকে ১৩২ বন্দির পলায়ন

ভোটারদের নিয়ে রমনির বিরূপ মন্তব্যের ভিডিও ফাঁস

মেক্সিকোতে আরো সতের লাশ উদ্ধার