Real-time News Network

রিয়াদে বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির প্রতিবাদ সমাবেশ

Sun 22 Apr 2012 11:12 PM BdST

rtnn সিরাজুল হক মানিক, রিয়াদ থেকে

রিয়াদ, ২২ এপ্রিল (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার প্রতিবাদে শনিবার রিয়াদের ইন্টারন্যাশনাল হোটেলে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির সভাপতি শাহ ফুজায়েল আহম্মেদের পরিচালনায় সহ-সভাপতি আবদুল আজিজ মাসুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিশিষ্ঠ ব্যবসায়ী কাপ্তান হোসেন, ফিরোজ হোসেন খান, কারী আবদুল হাকিম, মোফাজ্জল হোসেন স্বপন, শাহীন আহম্মেদ, ইনজাজ আলী, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, আলাউর রহমান, তোফায়েল আহম্মেদ, আজিজুর রহমান, আলী আকবর শরীফ, শাহজাহান আলম, মজিব খান, আরিফ আহম্মেদ, সাইফুল ইসলাম, রাসেল আহম্মেদ, মুজাফফর আহম্মেদ প্রমুখ।

এছাড়া বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপি সভাপতি এম এ হক।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের একের পর এক হত্যা-নির্যাতন ও গুমের মতো জঘন্য কাজে লিপ্ত থেকে ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারবে না। দেশ-বিদেশে কঠোর আন্দোলন গড়ে তুলে এই জালিম সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।

তারা বলেন, বর্তমান ভারতের দালাল সরকারের প্রতিবাদী কণ্ঠস্বর এম ইলিয়াস আলী বেঁচে থাকতে টিপাইমুখ বাঁধ হতে দিবে না। তাই সরকারের রক্ষীবাহিনী তাকে গুম করার গভীর ষড়যন্ত্র করেছে।

প্রতিবাদ সমাবেশ শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনা এবং ইলিয়াস আলীর সন্ধানে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

রিয়েল-টাইম নিউজ/প্রতিনিধি/এএম/এমআই_ ১৭১২ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (মধ্যপ্রাচ্য প্রতিদিন)

রিয়াদে বিমানের ইফতার

পদ্মা সেতু সহায়তা কমিটির ২০ কোটি টাকার চেক

রিয়াদে প্রবাসী দিনাজপুর গ্রুপের মতবিনিময়

রিয়াদে বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির প্রতিবাদ সমাবেশ

দুবাইতে বাঙালি তরুণের সাফল্য

কুয়েতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সুধী সমাবেশ

আওয়ামী লীগ স্বাধীনতাবিরোধীদের বিচার করবেই -ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

বাংলাদেশ-কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির অভিষেক

রিয়াদে ফ্রেন্ডশিপ কাপ ফুটবল টুর্নামেন্ট, ব্রাজিলের কাছে হার আর্জেন্টিনার

রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক উৎসব

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদের অভিভাবক সম্মেলন

আল-জুবাইলে মাহমুদুরের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

আল জুবাইলে জিয়ার ২৯তম শাহাদাতবার্ষিকী পালিত

রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দাঙ্গা-হাঙ্গামা

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান

জায়নুল-মুহাব্বত বাহরাইনে প্রবাসী সংগঠন তালিমুল কুরআন’র সভাপতি-সম্পাদক

জেদ্দাস্থ বৃহত্তর সিলেট সমিতির ১৫তম বর্ষপূর্তি

বাংলাদেশের বর্তমান অবস্থা জানাতে কানাডা প্রধানমন্ত্রীর নির্দেশ

আল জুবাইল বিএনপির আহ্বায়ক কমিটি গঠন