‘সরকারের নির্দেশে গুম হচ্ছে বিএনপির নেতারা’
|
 |
 |
 |
|
Sun 22 Apr 2012 4:29 AM BdST
|
মালদ্বীপ, ২১ এপ্রিল (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সরকার একটি বিশেষ মহলের নির্দেশে বিরোধী দলের নেতাদের গুম করছে বলে অভিযোগ করেছেন জিয়া ব্রিগেড মালদ্বীপ শাখার নেতারা।
শনিবার রাজধানী মালের এক রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে নেতারা এই অভিযোগ করেন।
সরকার ইলিয়াস আলীকে খুঁজে বের না করলে প্রবাসে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মো. মাসুম সিরাজ, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, জিয়া ব্রিগেডের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মো. এমরান হোসেন তালুকদার, জিয়া ব্রিগেডের জেষ্ঠ সহ-সভাপতি মো. মেহের আলী রানা, সহ-সভাপতি ডা. তরিকুল হাসান পলাশ প্রমুখ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এইচএ/এমআই_ ২২২৮ ঘ.
|
|
|
|