Real-time News Network

ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতা জেরির পদত্যাগ

Wed 18 Jan 2012 8:21 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ১৮ জানুয়ারি (আরটিএনএন ডটনেট)-- বিশ্বখ্যাত অনলাইন প্রতিষ্ঠান ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতা জেরি ইয়াং পদত্যাগ করেছেন। ১৯৯৫ সালে তিনি ডেভিড ফিলোর সাথে ইয়াহু প্রতিষ্ঠা করেছিলেন। খবর: বিবিসি অনলাইন।

পে-প্যাল প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী স্কট থম্পসনকে ইয়াহুতে নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেয়ার দুই সপ্তাহ পর বোর্ড থেকে পদত্যাগ করলেন জেরি।

২০০৭ সালের জুন থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠানটির বর্তমান বাজার দর প্রায় ২ হাজার কোটি ডলার।

এক বিবৃতিতে জেরি বলেন, ‘ইয়াহুর বাইরেও অন্যান্য বিষয়ের প্রতি মনোযোগী হওয়ার সময় এসেছে।’

তবে জেরি ইয়াং ইয়াহুর বর্তমান ব্যবস্থাপনার প্রতিও সমর্থন জানিয়েছেন।

তিনি বলেন, ইয়াহুতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে স্কট থম্পসনের নিয়োগের ব্যাপারে আমি বেশ উৎসাহিত বোধ করছি। থম্পসনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যতও কামনা করেন জেরি ইয়াং।

ওদিকে তিনি ইয়াহু জাপান ও আলিবাবা গ্রুপের মতো প্রতিষ্ঠানের বোর্ড থেকেও পদত্যাগ করেছেন।

আরটিএনএন ডটনেট/ওয়েবসাইট/এমএম/এমআই_ ১৩১৭ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (সাধারণ)

গুগলের মাথাব্যথার কারণ ফেসবুক

বিল গেটস ফের শীর্ষ ধনী

৫৬ লাখ শিশু ফেসবুক ব্যবহার করে

আইফোন ৫ পেতে রাতভর অপেক্ষা

‘আইপ্যাডকে ছাড়িয়ে যাবে কিন্ডল ফায়ার’

এফবিআই-এর ১ কোটি ২০ লাখ অ্যাপল আইডি হ্যাক

গাছের গুঁড়িতে হাজার বছরের জলবায়ু

গোয়েন্দা রোবট তৈরিতে রুয়েট ছাত্রের সাফল্য

ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতা জেরির পদত্যাগ

মাল্টিপ্লানে সোমবার থেকে ৮ দিনের আইসিটি মেলা

সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেনড্রাইভ অ্যাপাসার এএইচ ১৩৪

ভাইরাস প্রতিরোধে আরো কার্যকর নরটন ২০১২

আলোর চেয়েও দ্রুত ? - মুসাররাত জাহান শ্বেতা

প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়লো নাসার স্যাটেলাইট

পৃথিবীতে আঘাত হানতে যাচ্ছে নাসার স্যাটেলাইট

হ্যাকারের কবলে বাংলাদেশ ও মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট

ইয়াহুর সিইও ক্যারোল বার্জ বরখাস্ত

অ্যাপলের সিইও থেকে জবসের পদত্যাগ

মঙ্গলে পানি প্রবাহের প্রমাণ দাবি নাসার

বাজেট নিয়ে প্রযুক্তিখাতের তিন সংগঠনের প্রস্তাবনা