Real-time News Network

অ্যাপলের সিইও থেকে জবসের পদত্যাগ

Thu 25 Aug 2011 6:24 PM BdST

rtnnবিশ্ব ডেস্ক, ২৫ আগস্ট (আরটিএনএন ডটনেট)-- প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন বিশ্বনন্দিত অ্যাপল ইনকরপোরেশনের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। তার স্থলে নিয়োগ দেয়া হয়েছে মুখ্য পরিচালক (চিফ অপারেটিং অফিসার) টিম কুককে। খবর: বিবিসি অনলাইন।

বুধবার স্টিভ জবসের পদত্যাগের খবর জানানো হয়। তবে সিলিকন ভ্যালির এই কিংবদন্তি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে থাকবেন।

৫৬ বছর বয়সী জবস ১৭ জানুয়ারি থেকে চিকিৎসা ছুটিতে রয়েছেন। প্যানক্রিয়েটিক ক্যান্সারের কারণে তিনি তার পাকস্থলি প্রতিস্থাপন করান। আর এই কারণে নির্বাহী পদটি বেশি স্থায়ী করতে চাননি।

স্টিভ জবস তার পদত্যাগ পত্রে লিখেছেন, ‘আমি সবসময়ই বলেছি, যদি এমন কোনদিন আসে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমি আমার দায়িত্ব ও প্রত্যাশা পূরণ করতে পারছি না, তবে আমিই সেটি প্রথম জানাবো। অপ্রত্যাশিতভাবে সেই দিনটি এসেছে। আমি অ্যাপলের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’

তিনি আরো যোগ করেন, ‘আমি বিশ্বাস করি অ্যাপলের উজ্জ্বলতম এবং উদ্ভাবনী সময় সামনেই এবং আমি আগামী সময়ের দিকে তাকিয়ে আছি, যেখানে নতুন কোন ভূমিকায় আমি এর সাফল্যে অবদান রাখতে পারবো।’

চিঠিতে জবস সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরটিএনএন ডটনেট/ওয়েবসাইট/এফএন/এমআই_ ১২২১ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (সাধারণ)

গুগলের মাথাব্যথার কারণ ফেসবুক

বিল গেটস ফের শীর্ষ ধনী

৫৬ লাখ শিশু ফেসবুক ব্যবহার করে

আইফোন ৫ পেতে রাতভর অপেক্ষা

‘আইপ্যাডকে ছাড়িয়ে যাবে কিন্ডল ফায়ার’

এফবিআই-এর ১ কোটি ২০ লাখ অ্যাপল আইডি হ্যাক

গাছের গুঁড়িতে হাজার বছরের জলবায়ু

গোয়েন্দা রোবট তৈরিতে রুয়েট ছাত্রের সাফল্য

ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতা জেরির পদত্যাগ

মাল্টিপ্লানে সোমবার থেকে ৮ দিনের আইসিটি মেলা

সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেনড্রাইভ অ্যাপাসার এএইচ ১৩৪

ভাইরাস প্রতিরোধে আরো কার্যকর নরটন ২০১২

আলোর চেয়েও দ্রুত ? - মুসাররাত জাহান শ্বেতা

প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়লো নাসার স্যাটেলাইট

পৃথিবীতে আঘাত হানতে যাচ্ছে নাসার স্যাটেলাইট

হ্যাকারের কবলে বাংলাদেশ ও মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট

ইয়াহুর সিইও ক্যারোল বার্জ বরখাস্ত

অ্যাপলের সিইও থেকে জবসের পদত্যাগ

মঙ্গলে পানি প্রবাহের প্রমাণ দাবি নাসার

বাজেট নিয়ে প্রযুক্তিখাতের তিন সংগঠনের প্রস্তাবনা