Real-time News Network

তিন দিনব্যাপী গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলার উদ্বোধন

Fri 10 Jun 2011 6:17 PM BdST

rtnn ঢাকা, ১০ জুন (আরটিএনএন ডটনেট)-- ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার থেখে শুরু হয়েছে গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা। সকালে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান, কিউবির প্রধান বিপণন কর্মকর্তা নেহাল আহমেদ প্রমুখ উদ্বোধনী অনুষ।টানে উপস্থিত ছিলেন।

মেলা আয়োজক মেকার কমিউনিকেশন জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা রাত আটটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি প্যাভিলিয়ন ও ৪২টি স্টল রয়েছে। মেলার প্রবেশমূল্য ধরা হয়েছে ২০ টাকা।

উদ্বোধনে পর প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।



উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের সমাগম দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সরগরম হয়ে উঠছে মেলার প্যাভিলিয়ন ও স্টলগুলো।


মেলার প্রথম দিন হলেও মেলা উপলক্ষে প্রতিটি ল্যাপটপের সঙ্গে গিফট অফার করায় এবং আজ ছুটির দিন হওয়ায় দর্শনার্থীরা সকাল থেকেই ভীড় করছেন বলে জানিয়েছেন মেলায় অংশ নেয়া কম্পিউটার সোর্স- এর বিজনেস ম্যানেজার (মার্কেটিং) জাহাঙ্গির আলম।

এছাড়া মেলায় অংশ নেয়া কিউবি, এইচপি, স্যামস্যাং, কুইকহিল, স্মার্ট টেকনোলজিস (বিডি), গ্লোবাল ব্রান্ড (প্রা) লিমিটেড, স্টরাটেক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ভিলেজ, এক্সিকিউটিভ টেকনলোজিস, রিসিত কম্পিউটার্স, কম্পিউটার ভ্যালি, আইওএম, এক্সেল টেকনলোজিস, খানজাহান আলী কম্পিউটানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলায় আগত দর্শনার্থী ও বিক্রি সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

আরটিএনএন ডটনেট/আইএইচ/এফএন/এমআই_ ১২১৪ ঘ.

শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
 
 
 
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক:
কীবোর্ড Bijoy      UniJoy      Phonetic      English
নাম:

স্থান:

ই-মেইল:
মন্তব্য:
 

 

অন্যান্য সংবাদ (সাধারণ)

গুগলের মাথাব্যথার কারণ ফেসবুক

বিল গেটস ফের শীর্ষ ধনী

৫৬ লাখ শিশু ফেসবুক ব্যবহার করে

আইফোন ৫ পেতে রাতভর অপেক্ষা

‘আইপ্যাডকে ছাড়িয়ে যাবে কিন্ডল ফায়ার’

এফবিআই-এর ১ কোটি ২০ লাখ অ্যাপল আইডি হ্যাক

গাছের গুঁড়িতে হাজার বছরের জলবায়ু

গোয়েন্দা রোবট তৈরিতে রুয়েট ছাত্রের সাফল্য

ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতা জেরির পদত্যাগ

মাল্টিপ্লানে সোমবার থেকে ৮ দিনের আইসিটি মেলা

সবচেয়ে ক্ষুদ্রাকৃতির পেনড্রাইভ অ্যাপাসার এএইচ ১৩৪

ভাইরাস প্রতিরোধে আরো কার্যকর নরটন ২০১২

আলোর চেয়েও দ্রুত ? - মুসাররাত জাহান শ্বেতা

প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়লো নাসার স্যাটেলাইট

পৃথিবীতে আঘাত হানতে যাচ্ছে নাসার স্যাটেলাইট

হ্যাকারের কবলে বাংলাদেশ ও মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট

ইয়াহুর সিইও ক্যারোল বার্জ বরখাস্ত

অ্যাপলের সিইও থেকে জবসের পদত্যাগ

মঙ্গলে পানি প্রবাহের প্রমাণ দাবি নাসার

বাজেট নিয়ে প্রযুক্তিখাতের তিন সংগঠনের প্রস্তাবনা