পাঁচদিন ধরে প্লে-স্টেশন নেটওয়ার্ক বন্ধ
|
 |
 |
 |
|
Tue 26 Apr 2011 7:27 AM BdST
|
সনি কর্পোরেশনের গ্লোবাল প্লে-স্টেশন নেটওয়ার্ক গত পাঁচ দিন ধরে বন্ধ আছে হ্যাকারের দ্বারা আক্রান্ত হবার পর।
গত বুধবারে সাইটটি হ্যাক হবার ঘটনা ঘটে। বিশ্বজুড়ে সত্তর মিলিয়নেরও বেশি ব্যবহারকারীরা এর কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যারা সাইটটি ব্যবহার করে বন্ধুদের সাথে অনলাইনে গেম খেলা, মুভি দেখা অথবা অনলাইনে কেনাকাটার কাজে সাইটটি ব্যবহার করে থাকেন।
প্লে-স্টেশনের গেমাররা এখনো অফলাইনে আগের মতই খেলতে পারবেন কিন্তু তাদের কোনও বন্ধুকে অনলাইনে চ্যালেঞ্জে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাতে পারবেন না যা প্লে-স্টেশনের একটি বেশ বড় ব্যবহারকে বিঘ্নিত করছে।
সনির কর্মকর্তারা জানান তাঁরা দিন-রাত কাজ করে যাচ্ছেন সাইটটি পূর্বের অবস্থায় ফেরত আনার জন্য। উনারা আরো জানান সনি কর্পোরেশন এখন তাদের নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটি নতুনভাবে নির্মাণ করছে এবং সম্পূর্ণ সিস্টেমটিকে শক্তিশালী করে তোলার চেষ্টা চালাচ্ছে। আর কাজটি নিখুঁতভাবে করার জন্য স্বাভাবিকভাবেই কিছুটা বাড়তি সময়ের প্রয়োজন যেটা উনারা এখন নিচ্ছেন।
প্লে-স্টেশন নেটওয়ার্ক হ্যাকের কাজটি বাইরের কোনও হ্যাকার দ্বারা সম্পাদন করা হয়েছে বলে বিশ্বাস করছেন সনি কর্পোরেশনের কর্তাব্যক্তিরা। কিন্তু এর সাথে আরেকটি গুজব ছড়িয়েছে যে সনি কর্পোরেশন তাদের সার্ভারের সমস্যাকে ঢাকতেই এই হ্যাকিং –এর খবর চাউর করছে। সার্ভারের সমস্যার প্রধান কারণ হতে পারে ইস্টার হলিডে। এই সময়টুকুতে বাড়তি ব্যবহারকারীদের চাপ সইতে না পেরে প্লে-স্টেশন সার্ভার ক্র্যাশ করেছে বলে গুজব ছড়িয়েছে।
আরটিএনএন ডটনেট/বিজ্ঞান-প্রযুক্তি/সংবাদ/_০৬০৫
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|