প্রতি বছর কার্গো জাহাজগুলো কারণে প্রচুর পরিমাণ কার্বন দূষণ সৃষ্টি হয় গোটা পৃথিবীতে; আর কার্বন দূষণ কমানোর জন্য পৃথিবীর বেশিরভাগ দেশই যথাসাধ্য চেষ্টা করা যাচ্ছে। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে, যদি কোনওভাবে কার্গো জাহাজগুলোর ওজন কমানো সম্ভব হয়, তাহলে এর থেকে সৃষ্ট কার্বন দূষণের পরিমানটাও বহুলাংশে লাঘব করা সম্ভব।
ইউরোপের একদল বিজ্ঞানী এক ধরনের পদার্থ আবিষ্কার করেছেন যা প্রচণ্ড শক্ত কিন্তু পানির থেকে হালকা এবং এটি ব্যবহার করে কার্গো জাহাজ বানানো গেলে জাহাজের ওজন তিরিশ থেকে পঞ্চাশভাগ কমানো সম্ভব। কিন্তু জাহাজের ওজন কমে গেলেও এর মালামাল ধারণ ক্ষমতার সামান্য পরিমাণ তারতম্য হবেনা। শুধুমাত্র উপরোক্ত প্রক্রিয়ায় জাহাজ নির্মাণ করা সম্ভব হলে প্রতিটি জাহাজ থেকে ৫৫ থেকে ৬০ ট্রাক সমপরিমাণ কার্বন-ডাই-অক্সাইড দূষণ কমানো সম্ভব।
ইউরোপের বিজ্ঞানীরা তাদের আবিষ্কৃত পদার্থটিকে এলুমিনিয়াম ফোম বলে আখ্যায়িত করছেন। এটির উপর উচ্চ তাপ প্রয়োগের ফলে এটি স্পঞ্জের মতন সম্প্রসারিত হয়। জাহাজ বানানোর সময় দুই প্রস্থ স্টিলের পাতের মাঝে এই পদার্থটি দিয়ে উচ্চতাপে বন্ধ করে দেওয়া হয়। যার ফলে পুরো জিনিসটির ওজন আশ্চর্য্যজনকভাবে কমে যায় কিন্তু এটি প্রচণ্ড শক্ত। উচ্চ চাপ প্রয়োগ করে দেখা গেছে এটি অতি উচ্চ চাপে বেঁকে গেলেও ভেঙে যাবেনা। ফলে এই পদার্থ দিয়ে জাহাজ বানানো হলে সহজেই সেগুলো বরফ আবৃত সমুদ্রের পানিতে নির্দিধায় চলতে সক্ষম হবে।
আরটিএনএন ডটনেট/বিজ্ঞান-প্রযুক্তি/সংবাদ/_০৬০৫
শেয়ার করুনঃ
পাঠকের মন্তব্য:
Dhaka থেকে Lutfor Rahman লিখেছেন,
Encouraging initiative for the new generation.
14366
বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: