বোলারদের দাপটে কোণঠাসা জিম্বাবুয়ে: ২০৯ রানে অলআউট
|
 |
 |
 |
|
Wed 19 Aug 2009 1:25 AM BdST
|
১৮ আগস্ট, মঙ্গলবার (আরটিএনএন)— শুরুটা ভালোই করেছে টাইগাররা। টস জিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। লক্ষ্য একটাই তৃতীয় ও চতুর্থ ইনিংসের মতো বড় স্কোর গড়া। কিন্তু তাদের সে আশায় বাঁধা হয়ে দাঁড়ান ডলার মাহমুদ ও সৈয়দ রাসেল। ম্যাচের প্রথম থেকেই প্রসপার উতসেয়ার দলকে কোণঠাসা করার আপ্রাণ চেষ্টা চালায় টাইগাররা। সে প্রচেষ্টায় অনেকটাই সফল সাকিবের বাহিনী। সব উইকেটের বিনিময়ে ২০৯ রানের মধ্যে গুটিয়ে ফেলতে বাধ্য করে স্বাগতিকদের।
শুরু থেকেই চাপের মধ্যে পড়ে জিম্বাবুয়ে। টাইগাররা একের পর এক উইকেটের পতন ঘটাতে থাকেন স্বাগতিকদের। দলীয় ৫ রানে ভুসিমুসি সিবান্দাকে সরাসরি বোল্ড করেন ডলার। এরপর আগের ম্যাচে রেকর্ড ১৯৪ রানে অপরাজিত থাকা চার্লস কভেন্ট্রিকে শূন্য রানে বিদায় দেন উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে। এরপর ১৪ ওভারে মাত্র ৬৯ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। অবশ্য এসময় দলের বিপর্যয় কাটাতে দৃঢ় হাতে ব্যাট ধরেন অধিনায়ক প্রসপার উতসেয়া। সংগ্রহ করেন ২১ রান। আর তাকে কিছুটা সঙ্গ দেয়া টেইলর ৬১ রান করে দলকে কিছুটা ঝুঁকিমুক্ত করেন।
বাংলাদেশের পক্ষে চার উইকেটই নিয়েছেন পেসার ডলার মাহমুদ। তিনি আট ওভার বল করে মাত্র ২৮ রান দেন। সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমেই অসাধারণ সাফল্য পেয়েছেন তিনি। এছাড়া সৈয়দ রাসেল দু’টি, মেহরাব হোসেন জুনিয়র, নাইম ইসলাম ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট দখল করেন। রান-আউট থেকে এসেছে আরেকটি উইকেট।
আরটিএনএন ডটনেট/কেজে/এমএম
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|