ডায়াবেটিস নিয়ে ৫টি প্রশ্ন ও সমাধান
|
 |
 |
 |
|
|
ডায়াবেটিস নিয়ে যখন কোন রোগীর সাথে আলোচনা করা হয় তখন ডায়াবেটিক রোগীদের দেখে মনে হয় তারা খুব নিশ্চিন্তে আছেন।এটা সত্য যে অধিকাংশ ডায়াবেটিক রোগী প্রাপ্ত বয়স্ক এবং তারা বেশির ভাগ উচ্চরক্তচাপ,এজমা বা উচ্চ কোলেস্টেরল এর সমস্যায় জর্জরিত। প্রকৃতপক্ষে তারা একেবারেই নিশ্চিন্ত নন।তারা অধিকাংশ সময় মনে করেন ডায়াবেটিস একটা বাড়তি জটিলতা এবং সর্বদা আতংকগ্রস্থ থাকেন এই রোগ নিয়ে।এর কারণ হচ্ছে ডায়াবেটিস নিয়ে একেবারেই তাদের কোন ধারনা নেই।তাই ডায়াবেটিস নিয়ে সঠিক ধারনা কেবল আপনার অযথা আতঙ্কই কমাবেনা বরং আপনাকে মানসিকভাবে প্রশান্তিও দিবে।সাথে সাথে ডায়াবেটিস এর নিয়ন্ত্রণে আপনি অনেক সচেতনও থাকতে পারবেন। আমাদের এই লেখায় ডায়াবেটিস নিয়ে সেই গুরুত্বপূর্ণ, সহজ ৫টি প্রশ্ন ও তার সমাধানের উপায় নিয়ে আলোচিত হবে যা প্রত্যেক ডায়াবেটিক রোগীর জেনে রাখা উচিত।তাই খুব বেশি অপেক্ষা করা উচিত হবেনা এইসব প্রশ্নের সমাধান জানতে আপনার চিকিৎসকের নিকট থেকে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ পদ্ধতি চালিয়ে যেতে হবে...ডায়াবেটিস কি?এটা আসলেই খুব অবাক হবার ব্যাপার যে অনেক ডায়াবেটিক রোগী জানেনা আসলে ডায়াবেটিস বা বহমূত্র রোগ কি? ডায়াবেটিস এর সঠিক নিয়ন্ত্রণ খুব বেশি দিন চালিয়ে যাওয়া যাবেনা যদি এই রোগ নিয়ে আপনার সঠিক ধারনা না থাকে।যখন আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দেয় যে আপনি আহার নিয়ন্ত্রণে রাখুন, �"ষধ সঠিক নিয়মে সেবন করুন তখন আপনার এটা জেনে রাখা উচিত যে আপনি কেন এবং কিভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন।এই ধারনা আপনাকে অনেক বেশি সাহায্য করবে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে।প্রথমেই এই রোগের সাথে পরিচিত হন।কিভাবে পরিচিত হবেন?চিকিৎসাবিজ্ঞানের ভাষায় পরিচিত হোনঃমানুষ অনেক ভাবেই শিখতে পারে।অনেকে শিখে চিকিৎসাবিজ্ঞানের আসল ভাষার মাধ্যমে।যেমন ডায়াবেটিস এর ক্ষেত্রে আসলে কি সমস্যা হয় আমাদের শরীরে? ইনসুলিন কি? কেন ইনসুলিন এর অভাবে ডায়াবেটিস রোগ হয়?যদি আপনার এভাবে জানতে যদি অনেক কঠিন মনে হয় তাহলে সহজভাবে অন্তত এটুকু জেনে রাখুন ইনসুলিন এর রেগুলেশন কিভাবে হয়?যেটা আপনাকে জানাবে যে ডায়াবেটিস এমন একটি রোগ যেখানে আমাদের শরীর এর প্যানক্রিয়াস বা অগ্নাশয় ইনসুলিন উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে অথবা আমাদের কোষ ইনসুলিন ব্যবহার করার ক্ষমতা হারিয়ে ফেলে,যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ইনসুলিন রেসিস্ট্যান্স।সামান্য এই সহজ ধারণার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস চিকিৎসা সঠিকভাবে কাজ করছে কিনা।সাধারন ভাষায় পরিচিত হোনঃসাধারনভাবেও আপনি বুঝতে পারেন যে আপনার শরীর চিনি ব্যবহারে অক্ষম অথচ চিনি আমাদের প্রধান শক্তি যোগায়।সাধারন অথচ এই গুরুত্বপূর্ণ ধারনার মাধ্যমেও আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার আহারে চিনি কতটুকু গ্রহণ করবেন।আপনার জানার পদ্ধতি যেটাই হোক না কেন এটা বেশি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার রোগের ব্যাপারে সাধারণ বিষয় গুলো বুঝেছেন কিনা ? তাই আপনার চিকিৎসক যখন আপনাকে পরামর্শ দেন আহার বা �"ষধ/ইনসুলিন এর ব্যাপারে তখন আপনি এর গুরুত্ব সম্পর্কে অবগত হতে পারবেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন হতে পারবেন।সবচেয়ে কোন ৩টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা আপনি গ্রহণ করতে পারেন?এটা মনে হতে পারে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক পদক্ষেপ গ্রহন করতে হবে।যদি সেরকম মনে হয় তাহলে আপনার চিকিৎসককে এই ব্যাপারে সহজ সমাধান দিতে বলেন।কোনটা বেশি ভাল অনেক জটিল জিনিস মনে রেখে না করা নাকি গুরুত্বপূর্ণ কয়েকটি ব্যাপারে জেনে সেটা পালন করা? তাই আপনার চিকিৎসককে বলুন তিনটি গুরুত্বপূর্ন পরামর্শের কথা বলতে।এখানে তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা আলোচিত হবে যা আপনি সহজেই গ্রহণ করতে পারেন।১। সঠিক আহার গ্রহণঃডায়াবেটিক রোগী আপনি হন বা হন এটা সবার জন্য গুরুত্বপূর্ন যে সাস্থ্যকর এবং সঠিক আহার গ্রহণ।সাস্থ্যকর এবং সঠিক আহার আপনার ব্লাড সুগার লেভেল,ক্ষতিকর কোলেস্টেরল এবং অতিরিক্ত ওজন কমাবে। কম ফ্যাট এবং বেশি ফাইবার সমৃদ্ধ খাবার সবার জন্যই উপকারি।এজন্য একজন পুষ্টি বিশেষজ্ঞ আপনাকে একটা তালিকা করে দিতে পারবে।আপনার এ বিষয়ে ধারনা রাখা খুব গুরুত্বপূর্ন যে কোন খাবার গ্রহনে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে নাকি থাকবেনা।সম্ভবত এটা আপনার নিকট খুব কঠিন যে কতটুকু খাবার আপনি গ্রহন করতে পারবেন।মনে রাখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনি কখনও আপনার খাবার গ্রহণে বিরত থাকবেননা,বরং আপনি জেনে নিবেন সঠিক পরিমান এবং সেই সব খাবার গ্রহনে সতর্ক থাকবেন যা ব্লাড সুগার লেভেল বাড়ায়।২।সঠিকভাবে,নিয়মিত �"ষধ গ্রহণঃমাঝে মাঝে অনেক ডায়াবেটিক রোগী নিয়মিত �"ষধ গ্রহণ করেনা।সাধারনভাবে এটা ঘটে এই কারনে যে তারা অনেক সময় বিভ্রান্ত থাকে যে �"ষধ কি তারা দিনে ১/২ বার গ্রহণ করবে?অথবা একি সময়ে কি তারা একাধিক �"ষধ গ্রহণ করতে পারবে? তাই এটা আপনার জেনে রাখা উচিত যে কখন,কিভাবে এবং কি পরিমান মেডিসিন আপনি গ্রহণ করতে পারবেন।৩।নিয়মিত ব্লাড সুগার লেভেল পরীক্ষা করাঃবাড়িতে বসেই কিভাব ব্লাড সুগার লেভেল পরীক্ষা করতে পারেন সেটা জেনে রাখা খুব জরুরী।আপনি কখন চিকিৎসকের নিকট যাবেন ,তারপর চেক করবেন এভাবে অপেক্ষা করা মোটেই ঠিক নয়।এভাবে বাড়িতে নিয়মিত ব্লাড সুগার লেভেল পরীক্ষা করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার আহার সঠিকভাবে কাজ করছে কিনা।আপনি কি অতিরিক্ত মিষ্টি খাবেন? খাবারের আগে এবং পরে ব্লাড সুগার লেভেল পরীক্ষা করলেই বুঝতে পারবেন যে আপনি পরবর্তীতে আবার খাবেন কি খাবেন না।তাই এই ব্লাড সুগার লেভেল পরীক্ষারর মাধ্যমে আপনি নিজে অনেক কিছু সহজেই বুঝতে পারবেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক সতর্ক থাকতে পারবেন।এভাবে বাড়িতে বসে পরীক্ষা করলে মাঝে মাঝে আপনার কষ্ট হতে পারে যে আপনি আর আপনার পছন্দের মিষ্টি বা ফ্যাট খেতে পারছেননা।কিন্তু কোনটা বেশি কষ্টদায়ক আপনার পছন্দের খাবার না খাওয়া নাকি ডায়াবেটিস সহ আরো অনেক জটিল সমস্যার সম্মুখীন হওয়া??আপনার ব্লাড গ্লুকোজ লেভেল আসলে কত থাকা উচিত?ডায়াবেটিস নিয়ন্ত্রণ অনেক বড় একটা কাজ।আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার চিকিৎসা সঠিকভাবে হচ্ছে?আপনি কি জানেন আপনার ব্লাড গ্লুকোজ লেভেল কত থাকা উচিত খাবার পরে এবং আগে? যদি না জেনে থাকেন তাহলে দ্রুত জেনে নিন।কারণ এই ব্লাড সুগারের উপর নির্ভর করছে আপনাকে কি ধরনের চিকিৎসা করা হচ্ছে।ব্যক্তি ভেদে এই চিকিৎসা ভিন্ন হতে পারে।ঝটপট আপনার চিকিৎসকের নিকট হতে তালিকা নিয়ে আসুন আপনার জন্য কোনটা মেনে চলা হচ্ছে,এবং কিভাবে আপনি সেটা ভবিষ্যতেও মেনে চলবেন সেটাও জেনে আসুন।কি করবেন যখন আপনার ব্লাড সুগার লেভেল অনেক কমে যাবে?বেশিরভাগ সময় চিকিৎসকরা রোগীদের ব্লাড সুগার লেভেল কমানোর উপর জোর দেন,যদিও এটা গুরুত্বপূর্ণ কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে যখন ব্লাড সুগার লেভেল কমে যাবে তখন আপনি কি করবেন এ ব্যাপারে তারা কোন পরামর্শ দেননা।নিম্ন ব্লাড সুগার লেভেল যাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া।এই হাইপোগ্লাইসেমিয়া একটি সাধারন সমস্যা যারা ডায়াবেটিস এর চিকিৎসা নিচ্ছেন।অথচ অনেক ডায়াবেটিক রোগী জানেননা হাইপোগ্লাইসেমিয়া হলে কি করবেন? হাইপোগ্লাইসেমিয়া হলে আপনি অনেক দূর্বল অনুভব করবেন,ঘুম ঘুম ভাব আসতে পারে,অনেক সময় মাথা ঘুরে পড়েও যেতে পারেন।হাইপোগ্লাইসেমিয়া কে অবহেলা করা উচিত নয় কারন এটা মৃত্যুর কারন হওয়ার জন্য খুব জোরালো একটা সমস্যা।তাই হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ জানা প্রতি ডায়াবেটিক রোগিদের জন্য কর্তব্য।সাধারনত যারা নিয়মিত ইনসুলিন গ্রহন করেন তারাই বেশি হাইপোগ্লাইসেমিয়াতে আক্রান্ত হন তাদের থেকে যারা ইনসুলিন গ্রহণ করেননা।এখন আলোচনা করা যাক কি করবেন যদি হাইপোগ্লাইসেমিয়া হয়? যদি দেখেন যে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ আপনার মধ্যে আছে তার মানে দুর্বল,ঝিমুনি,মাথা ঘুরা অনুভব করছেন তাহলে দ্রুত আপনার ব্লাড সুগার লেভেল চেক করুন।যদি সেটা অনেক কম হয় তাহলে ব্লাড সুগার লেভেল বাড়ানোর জন্য দ্রুত ব্যবস্থা গ্রহন।কিভাবে করবেন? সাধাণ নীতি হল১। ১৫ মিনিট পর পর শর্করা সমৃদ্ধ খাবার গ্রহণ বা গ্লুকোজ খাওয়া।২।ফলের জুস খাওয়া অথবা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা।৩।ব্লাড সুগার লেভেল পরীক্ষা করে সাধারণ লেভেলে নিয়ে আসা।এভাবে আপনি নিজেই হাইপোগ্লাইসেমিয়ার সমাধান করতে পারেন।তাছাড়াও আপনি আপনার ডক্টরের নিকট জিজ্ঞাসা করুন কেন আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়? এটা কি এই জন্য যে খুব শক্তিশালী �"ষধ নাকি আপনি কখনও কখনও আপনার খাবার গ্রহনে ভুলে যান? নাকি অতিরিক্ত শারীরিক চর্চা আপনার ব্লাড সুগার লেভেল কমিয়ে দেয়? যে কারণ ই হোক না কেন আপনি এ ব্যাপারে সতর্ক থাকবেন এবং হাইপোগ্লাইসেমিয়ার সঠিক সমাধান গ্রহণ করবেন।কাকে কল করবেন যদি ডায়াবেটিস নিয়ে আপনার কোন জিজ্ঞাসা থাকে?ডায়াবেটিক রোগীদের হরহামেসা নতুন নতুন প্রশ্ন আসতেই পারে।এজন্য চিন্তার কোন কারন নাই।আপনি জেনে নিন কাকে কল করবেন আপনি? আপনার নিকটস্থ কোন এমবিবিএস ডক্টরের নিকত যেতে পারেন।অথবা ডায়াবেটিস নিয়ে বিশেষজ্ঞ যে কারও কাছে আপনি আপনার সমস্যা জানাতে কার্পন্য করবেননা।একটা চার্ট রাখবেন নিজের কাছে কোন সময় ডক্টরএর চেম্বার বসে বা কোন হাস্পাতালে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করা হয়।প্রয়োজনে গুরুত্বপূর্ন ফোন নাম্বার নিতে যেন ভুলে যাবেননা। মনে রাখবেন নিজে সচেতন থাকলে যেকোন জটিল সমস্যার সমাধান আপনি সহজে করতে পারবেন।পরিশেষে একটি কথা বলতে চাই,এখানে যে প্রশ্নগুলো আলোচিত হয়েছে এই গুলোই সব নয় ডায়াবেটিস সম্পর্কে জানার জন্য।তবে এখানে একটা বেসিক বিষয়ের উপর প্রতি ডায়াবেটিক রোগীদের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।ডায়াবেটিক রোগি যদি এভাবে শুরু করে তাহলে তারা একটা সুন্দর ভাবে তাদের পরিকল্পমা অনুযায়ী ডায়াবেটিস নিয়ন্ত্রনে অংশগ্রহন করতে পারবে।শুধু ডক্টর নয় বরং রোগীদের সচেতন অংশগ্রহন যেকোন রোগের ট্রিটমেন্ট এর জন্য জরুরী। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।সূত্রঃ ইন্টারনেট
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|